Advertisement

Mamata Banerjee: '২২৬টা আসন নিয়ে জয়ী হচ্ছি', ভিডিওবার্তায় বড় দাবি মমতার

দু'দফা নির্বাচন শেষে এসেছে বুথফেরত সমীক্ষার ফল। বেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার সম্ভাবনার কথা বলা হয়েছে। তৃণমূলের তরফে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এগজিট পোল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দেন। সোশাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। তাতে বড় দাবি করে মমতা বলেন, ২৯৪টির মধ্যে ২২৬টি আসন পাবে তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 5:58 PM IST

দু'দফা নির্বাচন শেষে এসেছে বুথফেরত সমীক্ষার ফল। বেশিরভাগ বুথফেরত সমীক্ষাতেই বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসার সম্ভাবনার কথা বলা হয়েছে। তৃণমূলের তরফে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এগজিট পোল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দেন। সোশাল মিডিয়ায় একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। তাতে বড় দাবি করে মমতা বলেন, ২৯৪টির মধ্যে ২২৬টি আসন পাবে তৃণমূল।

ভিডিওবার্তায় মমতা দাবি করেন, "তৃণমূল ২২৬টি আসন পেরোবে। সংবাদমাধ্যমে যা প্রচার করছে তা বিজেপির নির্দেশে হচ্ছে। বিজেপি গতকাল দুপুর ১টা বেজে ৮ মিনিটে খবরের চ্যানেলগুলোকে বিজেপির জয় দেখানোর জন্য একটি সার্কুলার জারি করেছিল। টাকা দিয়ে বলেছিল যাতে এটা দেখানো হয়।" বিজেপি জিতছে না দেখালে শেয়ার বাজারে ধস নামবে। তাই এটি করা হয়েছে বলে দাবি করেন মমতা। বলেন, তৃণমূল কর্মীদের মনোবল ভাঙতে এই কাজ করেছে তৃণমূল। ২০১৬, ২০২১-এ যা এগজিট পোল দেখিয়েছে বিজেপির কথায়। নিরপেক্ষতা বলে কিছু নেই।

তাঁর আরও দাবি, "কেন্দ্রীয় বাহিনী, নতুন পুলিশদের দিয়ে অত্যাচার করেছে। তারা আমাদের হাতে ছিল না। বাচ্চাদের, মহিলাদের মেরেছে। তৃণমূল কর্মীরা মার খেয়েছেন, তাও এলাকা ছেড়ে যাননি। অনেক কাউকে গ্রেফতার করা হয়েছে।"

জানান মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রং রুম পাহারা দেবেন। EVM মেশিন বদলে দেওয়ার সম্ভাবনার কথা প্রকাশ করেন। তাই কোনও ফাঁকফোকর রাখতে চাইছেন না মমতা। নিজের কেন্দ্রে স্ট্রং রুম পাহারা দেবেন বলে জানান। তৃণমূলের কর্মীদের বার্তা দেন, কেউ যেন কাউন্টিং হল থেকে না বেরোয়। ২ মিনিটের বেশি কোনও প্রার্থী যেন শৌচালয় বা খাবার খাওয়ার জন্য না বের হয়। বেরোলেও কাউকে বসিয়ে দিয়ে যায়। তিনি জোর দিয়ে বলেন, তৃণমূলের জয় নিশ্চিত। বিজেপির সংগঠন নেই বলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছে বিজেপি। বড় দাবি করেন মমতা।

Read more!
Advertisement
Advertisement