Advertisement

Mithun Chakraborty: ক্ষমতায় এলে কোন মাংস খেতে দেবে না BJP? স্পষ্ট করলেন মিঠুন

বিজেপি ক্ষমতায় এলে মাছ, মাংস খেতে দেবে না। এই অভিযোগ বারবার করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এহেন অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, 'তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলছেন, এরা এলে নাকি মাছ, মাংস খেতে দেবে না। এটা কোনও বিশ্বাসযোগ্য ব্যাপার কি?... যতগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে সব জায়গায় এসব খাওয়া যায়।'

মিঠুন চক্রবর্তীমিঠুন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 12:10 PM IST
  • বিজেপি ক্ষমতায় এলে মাছ, মাংস খেতে দেবে না
  • এই অভিযোগ বারবার করা হয় তৃণমূলের পক্ষ থেকে
  • আর এহেন অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি ক্ষমতায় এলে মাছ, মাংস খেতে দেবে না। এই অভিযোগ বারবার করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এহেন অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর কথায়, 'তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলছেন, এরা এলে নাকি মাছ, মাংস খেতে দেবে না। এটা কোনও বিশ্বাসযোগ্য ব্যাপার কি?... যতগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে, সেখানে সব জায়গায় এসব খাওয়া যায়।'

এখানেই শেষ না করে মমতার বিরুদ্ধে মঙ্গলবার কাঁথি থেকে আরও আক্রমণের ঝাঁঝ বাড়ান মিঠুন। তাঁর কথায়, 'উনি যা বলতে চাইছেন, সেটা বুঝিয়ে দিচ্ছি। উনি নাকটা এইভাবে নয়, ঘুরিয়ে দেখাচ্ছেন। উনি বলতে চাইছেন মাছ, মাংস খেতে দেব না। কিন্তু একটা মাংস সত্যিই খেতে দেব না। সেটা যেটা আমাদের হিন্দুদের কাছে খুবই পবিত্র। সেটা খেতে না বলা হয়েছে। উনি বলছেন, ওরা এলে খেতে দেব না। আমি এলে তোদের ভরপুর খাওয়াব। সেটা কোন মাংস বুঝতে পেরেছেন তো?' এই প্রসঙ্গেই তাঁর প্রশ্ন, 'কখনও কখনও ভাবি উনি কি সত্যিই ব্রাহ্মণ ঘরের হিন্দু মহিলা?'

সবাইকে একসঙ্গে এসে ভোট করতে হবে
ভোটের আগেই বিজেপি কর্মীদের একসঙ্গে থাকার বার্তাও দিলেন মিঠুন। তাঁর মতে, এক ছাতার নীচে এসে ভোট করতে হবে। কারও সঙ্গে যেচে ঝগড়া নয়। কিন্তু যে যেমন ব্যবহার করবে, তেমন ব্যবহার ফিরিয়ে দিতে হবে। সবাইকে বোঝাতে হবে বিজেপি এলে সুরক্ষা দেবে। মহিলারা সুরক্ষিত থাকবে। 

এছাড়া বাংলাদেশ সীমান্ত নিয়েও মমতাকে আবার খোঁচা দেন মিঠুন। তাঁর দাবি, বাংলাদেশ সীমান্তের ৪০০ কিমি রাস্তা বন্ধ করার জন্য জমি চাওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বললেও জমি দিচ্ছে না। কারণ, তিনি (মমতা) চান বাংলাদেশ থেকে লোক এসে ভোট করুক। তারপর পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দিক।

Read more!
Advertisement
Advertisement