Advertisement

মোদী-যোগী থেকে হেমা, বাংলার ভোটে BJP-র তারকা প্রচারক আর কে কে?

প্রচারে গ্ল্যামার জগতের তারকাদেরও গুরুত্ব দিয়েছে বিজেপি। তালিকায় মিঠুন চক্রবর্তী, হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াত। পাশাপাশি ক্রীড়া ও সঙ্গীত জগতের পরিচিত মুখ যেমন লিয়েন্ডার পেজ ও মনোজ তিওয়ারীকেও তারকা প্রচারকদের তালিকায় রাখা হয়েছে। 

বাংলায় ভোটে প্রচারে আসবেন হেমা, যোগীবাংলায় ভোটে প্রচারে আসবেন হেমা, যোগী
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 8:50 PM IST
  • বাংলার ভোটপ্রচারে একগুচ্ছ তারকা প্রচারকের নাম ঘোষণা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের
  • সেই তালিকায় যেমন রয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী, তেমনই জায়গা করে দেওয়া হয়েছে গ্ল্যামার জগতের মুখদেরও

বাংলার ভোটপ্রচারে একগুচ্ছ তারকা প্রচারকের নাম ঘোষণা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সেই তালিকায় যেমন রয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রী, তেমনই জায়গা করে দেওয়া হয়েছে গ্ল্যামার জগতের মুখদেরও। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই তারকা প্রচারকদের তালিকা থেকেই পরিষ্কার বাংলার ভোটকে এবার কতটা গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। 

বাংলায় কোন কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রচারে আসবেন? 

বাংলায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা তো তালিকায় আছেনই। সঙ্গে নাম আন্তর্ভুক্ত করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, নীতিন গড়কড়ির। এছাড়াও গুরুত্বপূর্ণ প্রচারকদের মধ্যে রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, দেবেন্দ্র ফড়নবীশ এবং হিমন্ত বিশ্বশর্মা। 

প্রচারে গ্ল্যামার জগতের তারকাদেরও গুরুত্ব দিয়েছে বিজেপি। তালিকায় মিঠুন চক্রবর্তী, হেমা মালিনী, কঙ্গনা রানাওয়াত। পাশাপাশি ক্রীড়া ও সঙ্গীত জগতের পরিচিত মুখ যেমন লিয়েন্ডার পেজ ও মনোজ তিওয়ারীকেও তারকা প্রচারকদের তালিকায় রাখা হয়েছে। 

কেন্দ্রের অন্য নেতাদের মধ্যে থাকছেন অনুরাগ ঠাকুর, অশ্বিনী বৈষ্ণব, অন্নপূর্ণা দেবী, অর্জুন মুণ্ডা, বিপ্লব কুমার দেব, সম্রাট চৌধুরী প্রমুখ। 

রাজ্যস্তরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক নেতাকে। তাঁদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজু বিস্তা, মনোজ টিগ্গা

বিজেপির মতে, এই তারকা প্রচারকরা রাজ্যজুড়ে প্রচার চালিয়ে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। যদিও গেরুয়া শিবির ইতিমধ্যেই পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। 

কবে ভোট পশ্চিমবঙ্গে?

নির্বাচন কমিশনের ঘোষণা মাফিক, পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। এর পর ৪ মে হবে ভোটগণনা। উল্লেখ্য, ২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ৭ মে ২০২৬-এ। নির্ধারিত সূচি মেনেই মনোনয়ন, প্রচার, ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হবে।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement