Advertisement

NCSC Mamata Step: মমতার 'চামার' মন্তব্যে বিতর্ক, ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব তফসিলি জাতি কমিশনের

Mamata Banerjee Remark: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ তফসিলি জাতি কমিশনের (NCSC)। স্বতঃপ্রণোদিতভাবে রাজ্য সরকারের কাছে তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাইল এনসিএসসি। অভিযোগ, সম্প্রতি এক জনসভায় 'চামার' শব্দ ব্যবহার করেন মমতা।

অভিযোগ, সম্প্রতি এক জনসভায় 'চামার' শব্দ ব্যবহার করেন মমতা।অভিযোগ, সম্প্রতি এক জনসভায় 'চামার' শব্দ ব্যবহার করেন মমতা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 9:20 PM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ তফসিলি জাতি কমিশনের (NCSC)।
  • স্বতঃপ্রণোদিতভাবে রাজ্য সরকারের কাছে তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাইল এনসিএসসি।
  • অভিযোগ, সম্প্রতি এক জনসভায় 'চামার' শব্দ ব্যবহার করেন মমতা।

Mamata Banerjee Remark: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ তফসিলি জাতি কমিশনের (NCSC)। স্বতঃপ্রণোদিতভাবে রাজ্য সরকারের কাছে তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাইল এনসিএসসি। অভিযোগ, সম্প্রতি এক জনসভায় 'চামার' শব্দ ব্যবহার করেন মমতা। কমিশনের দাবি, এতে তফসিলি জাতি সম্প্রদায়কে অপমান করা হয়েছে। চিঠিতে আরও দাবি করা হয়েছে যে, এই মন্তব্য অত্যন্ত আপত্তিজনক এবং আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ।

অভিযোগ, ২৩ এপ্রিল চৌরঙ্গিতে একটি নির্বাচনী সভায় তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই শব্দ ব্যবহার করেন। ওই বক্তব্যের একটি অংশ ঘিরেই বিতর্কের সূত্রপাত।   

২৬ এপ্রিল, ২০২৬-এ নয়াদিল্লি থেকে এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। তফসিলি জাতি কমিশন জানায়, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তারা এই বিষয়ে স্বতঃপ্রণোদিত (suo motu) পদক্ষেপ নিয়েছে। কমিশনের মতে, নির্বাচনী প্রচারে এই ধরনের শব্দ ব্যবহার অসম্মানজনক। এটি তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ৩(১)(এস) ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

কমিশনের চেয়ারম্যান কিশোর মাকওয়ানা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী তফসিলি জাতির মর্যাদা ও অধিকার রক্ষা করা কমিশনের দায়িত্ব। কোনওভাবে জাতিগত অপমান বরদাস্ত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন। এই ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব এবং রাজ্যের পুলিশ মহাপরিদর্শককে নোটিস পাঠানো হয়েছে। তিন দিনের মধ্যে পুরো ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে, রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কমিশনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে তফসিলি জাতির বিরুদ্ধে অত্যাচারের ঘটনা ক্রমশ বাড়ছে। এহেন প্রেক্ষাপটে এমন মন্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement