Advertisement

Tribunal Appeal: 'ভোটারদের ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ট্রাইব্যুনাল', সুপ্রিম কোর্টে ফের মামলা

মঙ্গলবার শেষ হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্টে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম তোলার ডেডলাইন। এর মাঝেই ট্রাইব্যুনাল নিয়ে গুরুতর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দায়ের হল নয়া এক মামলা। ট্রাইব্যুনালে ভোটারদের আবেদন শোনা হচ্ছে না, ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে আবেনদনকারীদের, অভিযোগ এমনটাই।

ট্রাইব্যুনাল নিয়ে মামলা ট্রাইব্যুনাল নিয়ে মামলা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 12:56 PM IST
  • ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম তোলার ডেডলাইন মঙ্গলবার
  • ট্রাইব্যুনাল নিয়ে গুরুতর অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দায়ের মামলা
  • ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে আবেনদনকারীদের, অভিযোগ এমনটাই

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভোটের ৪৮ ঘণ্টা আগেও যদি ট্রাইব্যুনাল কোনও 'ডিলিটেড' ভোটারের নামের নিষ্পত্তি করে, সেক্ষেত্রে তাঁরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু সেই ডেডলাইন শেষ হতে যখন মোটে আর একদিন বাকি, তখন নতুন করে তৈরি হল জটিলতা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ হচ্ছে না ট্রাইব্যুনালে, এমনই অভিযোগ উঠল সোমবার। 

জানা গিয়েছে, ১০৫ জন আবেদনকারীর হয়ে শীর্ষ আদালতে একটি পিটিশন ফাইল করা হয়েছে। অভিযোগ, তাঁদের আবেদন শুনছে না ট্রাইব্যুনাল। গত ১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশেই তাঁদের নির্দিষ্ট শিডিউলের আগেই শুনানির কথা ছিল। কিন্তু আবেদনকারীদের অভিযোগ, ট্রাইব্যুনাল চত্বরে তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তা রক্ষীরা তাঁদের ঠেলে বাইরে পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেখানোর পরও। মামলাকারীদের আইনজীবী দেবদত্ত কামাতের অভিযোগ, সার্বিক ভাবে  ট্রাইব্যুনালে কোনও আইনজীবীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আবেদনকারীরাও সেখানে যেতে পারছেন না। ভোটারদের হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসতে বলা হচ্ছে। কেবলমাত্র কম্পিউটারে বিবেচনা করা হচ্ছে। 

আবেদনে সুপ্রিম কোর্টকে এই ট্রাইব্যুনালের শুনানি নিয়ে একটি নির্দিষ্ট SOP ঠিক করে দেওয়ার আর্জি জানানো হয়েছে। সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে ট্রাইব্যুনাল থেকে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম তোলার শেষ দিন মঙ্গলবার। ফলে দ্রুত শুনানি চাইছেন আবেদনকারীরা। 

নতুন করে মামলা দায়ের হওয়ায় অসন্তুষ্ট হন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, 'এটাই কি আপনাদের স্ট্র্যাটেজি? প্রতিদিন আপনারা একটা করে মামলা দায়ের করবেন? আজই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে রিপোর্ট চাইব।'

 

Read more!
Advertisement
Advertisement