
সহানুভূতির ভোট নাকি সরকার বিরোধিতা কোনটা কাজ করল তৃণমূলের গড় পানিহাটিতে? জয়ের পথে আরজি কর নির্যাতিতার মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সংবাদসংস্থা এএনআই-কে 'ভিক্টরি' চিহ্ন দেখিয়ে তিনি বলেন, 'আমার মেয়ে সারা বাংলায় পদ্মফুল ফোটাবে।'
গণনার শুরু থেকেই পানিহাটি আসনে এগিয়ে ছিলেন রত্না দেবনাথ। ২০ হাজার ৪৬৩ ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। সিপিএম প্রার্থী কলতান দাসগুপ্তের ভোটের সংখ্যা ১৪,৭২৯। পানিহাটি কেন্দ্রে জয়ের মুখে বিজয়ের চিহ্ন দেখান মমতা। তারপরই বলে ওঠেন, "আমার মেয়ে সারা বাংলায় পদ্মফুল ফোটাবে।" তাঁকে মৃদু হাসতেও দেখা যায়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধে ৬টা পর্যন্ত বিজেপির রত্না ৫৬,১৬৭টি ভোটে এগিয়ে রয়েছেন। ২০,৪৬৩ ভোটে এগিয়ে তিনি। ৩৫,৭০৪ ভোট নিয়ে পিছিয়ে তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। এখনও পর্যন্ত সিপিএম প্রার্থী কলতান দাসগুপ্তের ঝুলিতে এসেছে ১৪,৭২৯ ভোট।
পানিহাটি আসন থেকে রত্না দেবনাথের জয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে।