Advertisement

Panihati Election Result 2026: পানিহাটিতে ১৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে BJP প্রার্থী আরজি কর নির্যাতিতার মা রত্না

পানিহাটিতেতে ভোটগণনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রাথমিক ট্রেন্ডে বড়সড় লিড নিয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। প্রায় ২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তও আপাতত পিছিয়েই রয়েছেন।

রত্না দেবনাথ।-ফাইল ছবিরত্না দেবনাথ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 2:45 PM IST
  • পানিহাটিতেতে ভোটগণনা ঘিরে উত্তেজনা তুঙ্গে।
  • প্রাথমিক ট্রেন্ডে বড়সড় লিড নিয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।

পানিহাটিতেতে ভোটগণনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। প্রাথমিক ট্রেন্ডে বড়সড় লিড নিয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। প্রায় ২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে, সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তও আপাতত পিছিয়েই রয়েছেন।

এবারের নির্বাচনে পানিহাটি কেন্দ্র শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে প্রাথমিক গণনায় বিজেপির এগিয়ে যাওয়া রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ঐতিহাসিকভাবে পানিহাটি বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। ১৯৬৭ সালে কেন্দ্র গঠনের পর দীর্ঘদিন এখানে বামেদের প্রভাব ছিল। সিপিএম নেতা গোপালকৃষ্ণ ভট্টাচার্য একাধিকবার এই কেন্দ্র থেকে জয়ী হন। পরে নব্বইয়ের দশকের শেষ দিকে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে। এরপর তৃণমূলের উত্থানের সঙ্গে সঙ্গে এই কেন্দ্রে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়।

ভৌগোলিক দিক থেকে এই কেন্দ্রটি শিল্পাঞ্চল-নির্ভর। পানিহাটি পুরসভার একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত এই এলাকায় শ্রমজীবী ও মধ্যবিত্ত ভোটারদের সংখ্যাই বেশি। ফলে প্রতিবারই এই কেন্দ্রের ফলাফল রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রবণতার ইঙ্গিত দেয়।

তবে এটি এখনও প্রাথমিক ট্রেন্ড। শেষ পর্যন্ত কে জয়ী হন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

Read more!
Advertisement
Advertisement