Advertisement

PM Modi On Bengal Election Result: বাংলার মানুষের সব আশা ও স্বপ্ন পূরণ করব, জিতেই বার্তা PM মোদীর; কী বললেন শাহ?

বাংলায় পদ্মফুল ফুটেছে বলে এক্স পোস্ট করলেন উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলার মানুষকে অভিনন্দন জানালেন। শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে কী বললেন মোদী-শাহ? পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে কী বললেন মোদী-শাহ?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 May 2026,
  • अपडेटेड 6:23 PM IST
  • বাংলার ফলাফল নিয়ে প্রথম প্রতিক্রিয়া মোদীর
  • বাংলায় পদ্মফুল ফুটল বলে এক্স পোস্ট
  • শুভেন্দু-শমীককে অভিনন্দন শাহের

পদ্মফুল ফুটল বাংলায়! এক্স হ্যান্ডলে পোস্ট করলেন উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভোটগণনা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই তিনি বললেন, '২০২৬ সালের এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আজীবন মনে রাখব।'

কী বললেন মোদী?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গবাসীর উদ্দেশে লেখেন, 'বাংলার মানুষ BJP-কে অবিশ্বাস্য জয় এনে দিয়েছে। আমি তাঁদের আশ্বস্ত করছি, আমাদের পার্টি বাংলার মানুষের সমস্ত স্বপ্ন এবং আশা পূরণ করার জন্য যা করার তাই করবে। সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য সুযোগ এবং মর্যাদা দেবে এই সরকার।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'পশ্চিমবঙ্গে BJP-র রেকর্ড সম্ভব হত না আমাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রম না থাকলে। আমি সকলকে স্যালুট জানাচ্ছি। দীর্ঘ কয়েক বছর ওরা অনেক কষ্ট করেছে, অনেক বাধা সহ্য করেছে। ওরাই আমাদের পার্টির শক্তি।'

শুভেন্দু-শমীককে অভিনন্দন শাহের

বাংলার জনাদেশ নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন অমিত শাহ। সোমবার তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, 'বাংলার জনতাকে কোটি কোটি প্রণাম। এই বিপুল সমর্থন প্রমাণ করল, ভয়, তোষণ এবং অনুপ্রবেশের বিরুদ্ধে মানুষ কড়া জবাব দিয়েছে।' তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর ভরসার জয় এটা।'

সমস্ত BJP কর্মীদের কাছে বঙ্গ জয় অত্যন্ত গর্বের বলেই মনে করছেন অমিত শাহ। তিনি বলেন, 'গঙ্গোত্রীতে গঙ্গা মায়ের উদ্যম থেকে গঙ্গাসাগর পর্যন্ত এবার গেরুয়া ধ্বজা গর্বের সঙ্গে উড়বে।'  BJP কর্মীদের ত্যাগ, সংঘর্ষ এবং বলিদানের পরিণাম এই জয়, মনে করছেন অমিত শাহ। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছনোর এই কঠিন যাত্রায় যে সব কর্মী নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সকল কর্মী ও তাঁদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে BJP-র সেই সকল শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।'

Advertisement

শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে বিশেষ ভাবে অভিনন্দন জানান অমিত শাহ। চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শাহের কথায়, 'সোনার বংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে BJP দিন রাত এক করে দেবে।'
 

 

Read more!
Advertisement
Advertisement