Advertisement

PM Modi Bankura: 'সংসদে সংরক্ষণের বিরোধিতা করে মেয়েদের ধোঁকা দিয়েছে TMC', মহিলা বিল নিয়ে সরব মোদী

মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে গর্জে ওঠেন তিনি। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করাতে না পারায় শনিবার দেশের জনতার দরবারে এসে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।  তীব্র যন্ত্রণার কথা জানান। বাংলায় ভোটপ্রচারে এসে জনসভাতেও এই প্রসঙ্গ তুলে আনেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • বাঁকুড়া,
  • 19 Apr 2026,
  • अपडेटेड 11:55 AM IST

মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে গর্জে ওঠেন তিনি। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করাতে না পারায় শনিবার দেশের জনতার দরবারে এসে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী।  তীব্র যন্ত্রণার কথা জানান। বাংলায় ভোটপ্রচারে এসে জনসভাতেও এই প্রসঙ্গ তুলে আনেন।  

মোদী বলেন, "আপনারা দেখলেন, সংসদে কী হল? টিএমসি বাংলার বোনদের আরও একবার ধোঁকা দিয়েছে। বাংলার বোনেরা চাইতেন যাতে তারা ৩৩ শতাংশ সংরক্ষণ পান, মোদী সুনিশ্চিত করেন। বাংলার বোনেরা চাইতেন ২০২৯ থেকে লাগু হোক, সেই চেষ্টাও মোদী করেন। কিন্তু তৃণমূল চায়নি যে বাংলার মহিলারা বেশি সংখ্যায় বিধায়ক, সাংসদ হোক। কারণ বোনেরা তাদের মহাজঙ্গলরাজকে চ্যালেঞ্জ করছে। তাই কংগ্রেসের সঙ্গে মিলে টিএমসি ষড়যন্ত্র করেছে। তাই ৩৩ শতাংশ সংরক্ষণ করতে দিল না।"

প্রধানমন্ত্রীর আরও দাবি, "এরা সেই টিএমসি যারা সব আইনকানুন ভাঙে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতে। সংবিধানের ভাবনার গলা টিপছে। তৃণমূলের সাজা পাওয়া উচিত তো? বোনদের অধিকার যারা লুটছে, তাদের সাজা হবে তো?"

বাংলার মহিলাদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, "মা-বোনদের সুরক্ষা, নিরাপত্তা বিজেপির প্রাথমিক লক্ষ্য। তৃণমূলের জন্য বাংলার মহিলারা বঞ্চিত। যা বিজেপি শাসিত রাজ্যে মেলে, তা এখানে তারা পান না। অসম, ওড়িশা, গুজরাতে যা মহিলারা পান, এখানে তা পান না। এখানে বিজেপি সরকার হলে গরিব বোনেরা মুক্ত রেশন পাবেন। কেউ ছিনিয়ে নিতে পারবে না। বিজেপি সরকার পাকা ঘর তৈরি করতে পিএম আবাস যোজনায় দেড় লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করবে। এখানে আয়ুষ্মা যোজনা করতে দেয় না। বিজেপির সরকার হলে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে।’’

মহিলাদের জন্য ইশতেহারে যা বলা হয়েছিল তা ফের মনে করান মোদী। বলেন,  বিজেপি এলে বাংলার মেয়েরা বছরে ৩৬ হাজার টাকা পাবেন। গর্ভবতী মহিলারা ২১ হাজার টাকা পাবেন, সন্তান হলে ৫০০০ টাকা পাবেন। দেবে কেন্দ্র সরকার। মেয়েরা শিক্ষার জন্য ৫০ হাজার টাকা পাবে। লাখপতি দিদি যোজনায় জুড়ে নেওয়া হবে। প্রতিষ্ঠিত হওয়ার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। যে মহিলারা চাষের কাজ করেন, তারাও সুবিধা পাবেন।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement