Advertisement

বাংলার নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, বলছে প্রেডিকশন মার্কেট

রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। ১৬ জেলার ১৫২ আসনে ভোট হবে। বাংলার এবারের ভোটের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

Narendra Modi,Mamata BanerjeeNarendra Modi,Mamata Banerjee
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 2:01 PM IST
  • রাত পোহালেই প্রথম দফার নির্বাচন
  • ১৬ জেলার ১৫২ আসনে ভোট হবে। বাংলার এবারের ভোটের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

রাত পোহালেই প্রথম দফার নির্বাচন। ১৬ জেলার ১৫২ আসনে ভোট হবে। বাংলার এবারের ভোটের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি। দুই দলেরই প্রচারপর্ব শেষ হয়েছে মঙ্গলবার সন্ধে ৬ টা নাগাদ। এরইমধ্যে সামনে এসেছে প্রেডিকশন মার্কেটের তথ্য। প্রেডিকশন মার্কেট (Prediction Market) হল এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতের বিভিন্ন ঘটনা যেমন নির্বাচন, খেলাধুলার ফলাফল নিয়ে সঠিকভাবে অনুমান করার জন্য শেয়ার বা চুক্তি কেনাবেচা করেন। 

প্রেডিকশন মার্কেট কী বলছে? 

ক্রিপ্টো-ভিত্তিক প্ল্যাটফর্ম Polymarket-এ বর্তমানে নজর রাখা হচ্ছে অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরি- এই পাঁচ রাজ্যের নির্বাচনে। এই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। যা ২ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ইঙ্গিত গুরুত্বপূর্ণ। কারণ, প্রেডিকশন মার্কেটে সাধারণত যেখানে ফলাফল অনিশ্চিত থাকে, সেখানে লেনদেন বেশি হয়। আর যেখানে ফলাফল একপেশে মনে হয়, সেখানে আগ্রহ কম থাকে। সেই হিসেবে পশ্চিমবঙ্গের উচ্চ লেনদেন ইঙ্গিত দিচ্ছে- লড়াই খুবই হাড্ডাহাড্ডি।

এর কী ইঙ্গিত?

অর্থনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন, এবারের ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্লোজ কনটেস্ট। কারণ, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জনপ্রিয়তা ও জনকল্যাণ মূলক প্রকল্পে যেমন একদিকে আছে তেমনই আবার বিজেপি এই রাজ্যে নিজেদের পায়ের মাটি শক্ত করেছে। সুতরাং দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। 

পশ্চিমবঙ্গ কেন আলাদা? 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তামিলনাড়ু বা কেরলের মতো রাজনৈতিক স্থিতিশীলতা পশ্চিমবঙ্গে নেই। এমন অনেক রাজ্য আছে যেগুলিতে নির্বাচনের আগে থেকে অনেকটাই সঠিক অনুমান করা যায় কারা ক্ষমতায় আসবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। কারণ এখানে রাজনৈতিক পটভূমি অন্যরকম। 

এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারতের আইনে নির্বাচন সংক্রান্ত বাজি ধরা নিষিদ্ধ হলেও, Polymarket পশ্চিমবঙ্গসহ একাধিক রাজ্যের নির্বাচনের উপর কনট্রাক্ট তালিকাভুক্ত করেছে। এই প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাস্তব অর্থে বাজি ধরতে পারেন। ফলে এটি ভারতীয় নিয়ন্ত্রক ব্যবস্থার বাইরে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement