Advertisement

নবান্নে ফাইল সরানো হচ্ছে না তো? সব সচিবদের হাই-অ্যালার্ট জারি মুখ্য সচিবের

সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় প্রশাসনিক স্তরে নজিরবিহীন কড়াকড়ি জারি করল নবান্ন। মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালের সই করা নির্দেশিকায় স্পষ্ট বার্তা, কোনও সরকারি দফতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরানো বা নষ্ট করা চলবে না।

ভোটের আবহে বাংলায় ফের ৬ IPS-এর বদলিভোটের আবহে বাংলায় ফের ৬ IPS-এর বদলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 6:49 PM IST
  • সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় প্রশাসনিক স্তরে নজিরবিহীন কড়াকড়ি জারি করল নবান্ন।
  • মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালের সই করা নির্দেশিকায় স্পষ্ট বার্তা, কোনও সরকারি দফতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরানো বা নষ্ট করা চলবে না।

সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় প্রশাসনিক স্তরে নজিরবিহীন কড়াকড়ি জারি করল নবান্ন। মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালের সই করা নির্দেশিকায় স্পষ্ট বার্তা, কোনও সরকারি দফতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরানো বা নষ্ট করা চলবে না।

কেন এই কড়া নির্দেশ?
ভোটের ফলাফল ঘিরে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের আবহে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই এই আগাম সতর্কতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকার বদলের জল্পনার মধ্যেই গুরুত্বপূর্ণ নথি যাতে সুরক্ষিত থাকে, সেটাই মূল উদ্দেশ্য।

নির্দেশিকায় কী বলা হয়েছে?
মেমো নম্বর 95-CS/2026-এ জানানো হয়েছে-
কোনও দফতরের সচিব বা প্রধান তাঁদের অফিস থেকে গুরুত্বপূর্ণ ফাইল সরাতে পারবেন না

কোনও নথি নষ্ট করা যাবে না
ফাইলের নিরাপত্তা ও সংরক্ষণে বিশেষ নজর দিতে হবে
শুধু তাই নয়, ফাইল স্ক্যান বা কপি করার ক্ষেত্রেও কড়াকড়ি জারি করা হয়েছে। বিনা অনুমতিতে কোনও সরকারি নথির কপি বা স্ক্যান করা যাবে না। প্রতিটি গুরুত্বপূর্ণ ফাইল ও যোগাযোগের নথির সঠিক হিসাব রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত
এই নির্দেশ পালনে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই জানানো হয়েছে। বিভাগীয় সচিব ও দফতরের প্রধানদের ব্যক্তিগতভাবে দায় নিতে হবে, নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে। কোনও অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিককেই দায়ী করা হবে।

সর্বস্তরে সতর্কবার্তা
এই নির্দেশ ইতিমধ্যেই রাজ্যের সব স্তরের প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, জেলাশাসক, সবাইকে পাঠানো হয়েছে নির্দেশিকার কপি। এমনকি রাজ্যপালের সচিবালয়কেও বিষয়টি জানানো হয়েছে।

প্রশাসনিক মহলে চাঞ্চল্য
গণনা চলাকালীন ক্ষমতার পালাবদলের জল্পনার মাঝেই ‘ফাইল সুরক্ষা’ নিয়ে এই কড়া অবস্থান প্রশাসনিক মহলে যথেষ্ট আলোড়ন ফেলেছে। ওয়াকিবহাল মহলের মতে, সরকারি তথ্য ও গুরুত্বপূর্ণ নথির নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement