Advertisement

Shamik Bhattacharya: 'গেরুয়া আবির মেখে সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা', ভোট-পরবর্তী হিংসা নিয়ে দাবি শমীকের

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার বিকেলে নবান্নে যান তিনি। সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের ২ জন কর্মী খুন হয়েছেন। আজ যদি ফল উল্টো হতো ২০০ জন খুন হয়ে যেত। "

শমীক ভট্টাচার্যশমীক ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2026,
  • अपडेटेड 4:51 PM IST

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার বিকেলে নবান্নে যান তিনি। সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের ২ জন কর্মী খুন হয়েছেন। আজ যদি ফল উল্টো হতো ২০০ জন খুন হয়ে যেত। "

শমীকের দাবি, "কিছু তৃণমূলী গেরুয়া আবির লাগিয়ে ভাঙচুর চালাচ্ছে, তৃণমূলের অফিস দখল করছে। আমরা আমাদের দলে বলে দিয়েছি এসব চলবে না। যে করবে তাকে দলের বাইরে যেতে হবে।" শমীক জানান, স্বরাষ্ট্র সচিব, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। 

শমীকের আরও দাবি, "পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে বেরিয়ে আসতে চায়। এই জয় মানুষের জয়। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে ভরসা জোগাব। ওরা সেটা নষ্ট করার চেষ্টা করছে। কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা চলছে। এখনও আমাদের সরকার গঠন হয়নি, হলে আরও বেশি করে করতে পারতাম।"

নবান্ন নাকি রাইটার্স? কোথা থেকে চলবে সরকারি প্রশাসনিক কাজ? তার উত্তরে শমীক বলেন, ২০২১ -এ ঘোষণা করেছিলাম রাইটার্স থেকে চলবে। সেখানকার কী অবস্থা জানি না। মুখ্যমন্ত্রী হলে তিনি সিদ্ধান্ত নেবেন।"

বুধবার দুপুর ৩টে নাগাদ শমীক নবান্নে প্রবেশ করেন। ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে তিনি রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার সঙ্গে আলোচনা করেন। তিনি জানান, বিজেপির মুখ্যমন্ত্রী, বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামী ৯ মে, পঁচিশে বৈশাখ শনিবার সকাল ১০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনা চলছে। মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এছাড়া, শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত, উৎপল মহারাজের নামও রয়েছে তালিকায়। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement