Advertisement

SIR Tribuna Voter List: ভোররাতে ট্রাইব্যুনালে নিষ্পত্তির লিস্ট প্রকাশ কমিশনের, এঁরা ভোট দিতে পারবেন?

ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া একাংশের ভোটারদের নাম প্রকাশ করে দিল কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার ভোররাতে প্রকাশ করা হল ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টরি লিস্ট। এই লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁরা অনায়াসে প্রথম দফার ভোট দিতে পারবেন। যদিও প্রথম দফার ভোটের আগে ঠিক কতজনের নামের নিষ্পত্তি হয়েছে, সেটা এখনও জানা যায়নি। 

SIR ট্রাইব্যুনাল লিস্টSIR ট্রাইব্যুনাল লিস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 9:39 AM IST
  • ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া একাংশের ভোটারদের নাম প্রকাশ করে দিল কমিশন
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার ভোররাতে প্রকাশ করা হল ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টরি লিস্ট
  • এই লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁরা অনায়াসে প্রথম দফার ভোট দিতে পারবেন

ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া একাংশের ভোটারদের নাম প্রকাশ করে দিল কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার ভোররাতে প্রকাশ করা হল ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টরি লিস্ট। এই লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁরা অনায়াসে প্রথম দফার ভোট দিতে পারবেন। যদিও প্রথম দফার ভোটের আগে ঠিক কতজনের নামের নিষ্পত্তি হয়েছে, সেটা এখনও জানা যায়নি। 


কমিশন সূত্রে খবর, মঙ্গলবার ভোররাতে সাপ্লিমেন্টরি লিস্ট প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যাঁরা পাশ করেছেন, তাঁদের নাম রয়েছে অ্যাডিশন লিস্টে। আর যাঁরা ফেল করেছেন, তাঁদের নাম রয়েছে ডিলিশন লিস্টে। আর এই দুই তালিকাই কমিশনের পক্ষ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যেই বুথগুলির কোনও নামেরই নিষ্পত্তি হয়নি, সেখানে ক্লিক করলেই জানিয়ে দেওয়া হচ্ছে যে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও নিষ্পত্তি তালিকা এখনও প্রকাশিত হয়নি। 

মঙ্গলবার ভোররাতে লিস্ট প্রকাশিত হয়েছে। যদিও এখনও রাজনৈতিক দলগুলির হাতে লিস্ট পৌঁছে দেয়নি কমিশন। সেই তালিকা আজ, বুধবার তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। 

অবশেষে বেরল লিস্ট
এবারের বিধানসভা ভোটের আগে SIR নিয়ে নজিরবিহীন সব সিদ্ধান্ত দেখেছে পশ্চিমবঙ্গ। ২৮ ফেব্রুয়ারি প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় রেখে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করে দেয় নির্বাচন কমিশন। এই সব ভোটারদের নামের নিষ্পত্তির জন্য বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করা হয়। তাঁরাই নামের নিষ্পত্তি করতে থাকেন। আর সেখানেও অনেক মানুষের নাম ডিলিট হয়ে যায়। 

এরপর গঠন করা হয় ট্রাইব্যুনাল। সেখানে এই ডিলিটেড ভোটাররা আবেদন করেছেন। সেই মামলারই নিষ্পত্তি করছিলেন বিচারকরা। 

কিন্তু এই ভোটাররা ছাব্বিশের নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। তাদের তরফে জানিয়ে দেওয়া হয়, প্রথম দফার ভোটের (২৩ এপ্রিল) ২ দিন আগে, ২১ এপ্রিলের মধ্যে যাঁদের নাম ট্রাইব্যুনালে নিষ্পত্তি হবে, তাঁরা ভোট দিতে পারবেন। 

আর সেই নির্দেশ মতোই ২১ এপ্রিল মধ্যরাতে লিস্ট বের করল কমিশন। সেখানে অ্যাডিশন এবং ডিলিশন, দুই লিস্টই দেওয়া হয়েছে। এই সব ভোটাররা ২৩ এপ্রিল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। 

Advertisement

ওদিকে দ্বিতীয় দফার ভোট হল ২৯ এপ্রিল। তার দুই দিন আগে ২৭ এপ্রিলের মধ্যে যেই সব ভোটারের নাম থাকবে লিস্টে, তাঁরা দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। এখন দেখার ঠিক কবে এই লিস্ট বেরয়। 

  

 

 

Read more!
Advertisement
Advertisement