Advertisement

Suvendu on Chandranath: 'একটু ওয়েট করুন, পুলিশ সব পারে,' চন্দ্রনাথ খুনের দ্রুত কিনারা নিয়ে আশাবাদী শুভেন্দু

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তুমুল উত্তেজনা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা দুষ্কৃতীরা কারা? কারা খুন করে পালালো? খুনের পিছনে কী কারণ? তদন্ত করছে পুলিশ। ঘটনায় সিট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে শেষ শ্রদ্ধা জানাতে বারাসাত হাসপাতালে আসেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ঘটনায় পুলিশ তদন্ত করছে। পারে না এমন কোনও কাজ নেই।

চন্দ্রনাথ রথ হত্যার তদন্ত প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুরচন্দ্রনাথ রথ হত্যার তদন্ত প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 May 2026,
  • अपडेटेड 1:07 PM IST

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় তুমুল উত্তেজনা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা দুষ্কৃতীরা কারা? কারা খুন করে পালালো? খুনের পিছনে কী কারণ? তদন্ত করছে পুলিশ। ঘটনায় সিট গঠন করা হয়েছে। বৃহস্পতিবার আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে শেষ শ্রদ্ধা জানাতে বারাসাত হাসপাতালে আসেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, ঘটনায় পুলিশ তদন্ত করছে। পারে না এমন কোনও কাজ নেই।

এদিন শুভেন্দু জানান, "স্থানীয় দুষ্কৃতী ছাড়া রেইকি করবে কে? পুলিশ তদন্ত করছে। ডিজিপির সঙ্গে কথা হয়েছে। কয়েকজনকে তুলেছে। পুলিশ যথাসময়ে বলবে আমার বিশ্বাস আছে। আমার মনে হয় অপেক্ষা করা উচিত। পুলিশ পারে না এমন কোনও কাজ নেই। আগে পুলিশকে করতে দেওয়া হত না। পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনও প্রাসঙ্গিকতা নেই।"

ঘটনার দিন রাতেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন,”দুই তিনদিন ধরে রেইকি করে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। ডিজিপি এমনটাই জানিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মর্মন্তিক ঘটনা। আমরা ভাষা হারিয়ে ফেলেছি। আমরা শোকাহত এবং এই ঘটনার নিন্দা জানানোর মতো ভাষা আমাদের নেই। দিল্লি থেকে আমাদের সমগ্র নেতৃত্ব এই বিষয়ে খবর পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মৃতের পরিবার এবং পুলিশের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন নেতা এবং নব-নির্বাচিত বিধায়করা এখানে এসেছেন। তাঁরাও পরিবারের পাশে রয়েছেন। পুলিশ কিছু প্রমাণ পেয়েছে এবং তাঁরা তদন্ত করবে।”

এদিন চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে একটি সিট (SIT) গঠন করা হয়। একজন আইজির নেতৃত্বে SIT গঠিত হয়। সিটে বিভিন্ন জায়গার পুলিশ কর্মকর্তা ও টিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনার সম্পূর্ণ তদন্ত করবে তাঁরা। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল। গুলির খোলা সহ প্রমাণ সংগ্রহ করা হয়।
 
Read more!
Advertisement
Advertisement