Advertisement

Suvendu Adhikari: 'হার নিশ্চিত জেনে নাটক', স্ট্রংরুম বিতর্কে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

স্ট্রংরুম বিতর্ক এবং তৃণমূলের ইভিএম কারচুপির অভিযোগকে 'নাটক' বলে উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভোটে হার নিশ্চিত বুঝেই তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ তুলে প্রচারে আসতে চাইছে।

শুভেন্দুর দাবি, ভোটে হার নিশ্চিত বুঝেই তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ তুলে প্রচারে আসতে চাইছে।শুভেন্দুর দাবি, ভোটে হার নিশ্চিত বুঝেই তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ তুলে প্রচারে আসতে চাইছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2026,
  • अपडेटेड 6:23 PM IST
  • অভিযোগকে 'নাটক' বলে উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • তাঁর দাবি, ভোটে হার নিশ্চিত বুঝেই তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ তুলে প্রচারে আসতে চাইছে।
  • বৃহস্পতিবার রাত থেকেই স্ট্রংরুম ঘিরে উত্তেজনা বাড়ে।

স্ট্রংরুম বিতর্ক এবং তৃণমূলের ইভিএম কারচুপির অভিযোগকে 'নাটক' বলে উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ভোটে হার নিশ্চিত বুঝেই তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ তুলে প্রচারে আসতে চাইছে। একই সঙ্গে তাঁর মন্তব্য, 'তৃণমূল ক্ষমতা হারাতে চলেছে। সরকার গঠনের জন্য যত আসন দরকার, তার থেকেও বেশি আসন পাবে বিজেপি।'

শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'এগুলো পুরো নাটক। বাস্তবে এর কোনও ভিত্তি নেই। অযথা প্রচার পাওয়ার জন্য এসব করা হচ্ছে। এই অভিযোগগুলিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।' তাঁর দাবি, ভোটের ফল প্রকাশের আগেই তৃণমূল বুঝে গিয়েছে যে রাজ্যে পরিবর্তন আসতে চলেছে। তাই এখন থেকেই রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা চলছে।

এখানেই থামেননি বিজেপি নেতা। তিনি আরও বলেন, 'তৃণমূল এখন ক্ষমতা হারানোর মুখে দাঁড়িয়ে। এতদিন রাজনীতিকে ওরা পেশা বানিয়ে ফেলেছিল। সরকার থেকে সরলে ওদের পুরো কাঠামো ভেঙে পড়বে।' শুভেন্দুর কথায়, বাংলার মানুষ এবার পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন।  

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকেই স্ট্রংরুম ঘিরে উত্তেজনা বাড়ে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলে তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে শাখাওয়াত মেমোরিয়ালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় চার ঘণ্টা সেখানে থাকার পর রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

মমতা দাবি করেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুম নিয়ে অভিযোগ সামনে আসার পরই তিনি অন্য স্ট্রংরুমগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে যান। তাঁর কথায়, 'আমি প্রয়োজনে জীবন দিয়ে লড়ে যাব, কিন্তু ইভিএম লুটতে দেব না।' মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, প্রথমে তাঁকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। পরে অবশ্য তিনি ভিতরে প্রবেশ করেন।

রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, 'মানুষ যে ভোট দিয়েছে, তা সুরক্ষিত আছে কি না, সেটা দেখা আমার দায়িত্ব। অভিযোগ এসেছে বলেই এসেছিলাম। ইভিএম কারচুপির আশঙ্কা তো রয়েছেই। এখানে শুধু কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি।'

Advertisement

তৃণমূল নেত্রীর আরও দাবি, বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে ইভিএম খুলে কারচুপির চেষ্টা চলছে। সেই কারণেই দলীয় কর্মীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বাইরে থেকে লোক এনে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছে গেরুয়া শিবির। উল্লেখ্য, নির্বাচন কমিশনও স্ট্রংরুমে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছে।

Read more!
Advertisement
Advertisement