Advertisement

Mamata Banerjee: 'মমতাদি আমি BJP-র লোক হয়েও মাছ-মাংস খাই,' পাত পেড়ে খেলেন 'ইনফ্লুয়েন্সার' মন্ত্রী, VIDEO

BJP-র ইনফ্লুয়েন্সার বিধায়ক তথা মন্ত্রী তেনজেম ইমনা আলং একটি ভিডিও করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন। পাত পেড়ে খেলেন মাংস। তিনি বলেন, 'আমি BJP-র লোক তা-ও আমি আমিষ খাই।'

মমতা বন্দ্যোপাধ্যায়, তেমজেন ইমনা আলংমমতা বন্দ্যোপাধ্যায়, তেমজেন ইমনা আলং
Aajtak Bangla
  • কোহিমা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 7:24 PM IST
  • তেনজেম ইমনা আলংয়ের ভিডিও ভাইরাল
  • পাত পেড়ে খেলেন মাংস, পাঁপড়
  • মমতাকে দিলেন ভিডিও বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ BJP জিতলে বাংলায় মাছ খাওয়া বন্ধ করে দেবে। এই নিয়ে এবার তোপ দাগলেন নাগাল্যান্ডের মন্ত্রী তথা BJP নেতা তেমজেন ইমনা আলং। ভোটের বাংলায় আমিষ-নিরামিষ খাদ্য নিয়ে যখন পরিস্থিতি সরগরম, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই BJP নেতা তখন নিজেকে জোর গলায় আমিষভোজী হিসেবে দাবি করলেন। 

প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়া পোস্টগুলির জন্য ভাইরাল হন তেমজেন ইমনা আলং। এবারও তিনি এক্স হ্যান্ডলে একটি অভিনব ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, এক প্লেট আমিষ খাবার খাওয়ার জন্য প্রস্তুত তেমজেন।  মাংসের আইটেমের পাশাপাশি পাতে রয়েছে পাঁপড়। 

তেমজেন ভিডিওর ক্যাপশনে লেখেন, 'মমতাদিদি, আমি BJP-র লোক। তা সত্ত্বেও আমি আমিষ খাবার খাই। এই খাবার খাওয়া আমার হবি।' 

বাংলার প্রথম দফা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরপরই তেমজেনের এই ভিডিও প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। এবারের নির্বাচনে বাংলায় অন্যতম ইস্যু খাদ্যাভ্যাস। বাঙালির পাত থেকে মাছ এখন চলে এসেছে ভোটের ময়দানে। মাছে-ভাতে বাঙালিকে নিয়েই প্রচারের অন্যতম ন্যারেটিভে তৈরি করেছে শাসক-বিরোধী দুই দল। 

তৃণমূল কংগ্রেস লাগাতার প্রচার করে চলেছে, BJP ক্ষমতায় এলে ব্যান করে দেবে মাছ, মাংস, ডিম। তবে গেরুয়া শিবির এই দাবি নস্যাৎ করেছে। বাঙালির জীবনযাত্রায় পরিবর্তন আনার চেষ্টা তাদের ভোটব্যাঙ্কে ধরাশায়ী করে দেবে বলেই সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাছ এবং ভাত বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, তা বদলানোর চেষ্টা করাই বৃথা বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'BJP আপনাদের মাছ খেতে দেবে না। মাংস এবং ডিমও খেতে দেবে না ওরা।' মমতা আরও বলেন, 'মাছ এবং ভাতের উপর বাংলার মানুষ নির্ভরশীল। আর সেই বাঙালিকেই বলছেন মাছ খাওয়া যাবে না? মাংস খাওয়া যাবে না? ডিম খাওয়া যাবে না? তাহলে কী খাবে আমার মাথা?'

জবাবে BJP নেতারা জনসংযোগ এবং প্রচারে বেরিয়ে নিজেদের আমিষভোজি প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন। প্রচারে প্রচারে BJP প্রার্থীদের হাতে থাকছে মাছ। দলের নিরামিষাশী ইমেজ বর্জন করতেই এই সিদ্ধান্ত তাঁদের। 

Advertisement

একাধিক BJP শাসিত রাজ্যে আমিষ খাবারে নিষেধাজ্ঞা রয়েছে বলেও ন্যারেটিভ তৈরি হয়েছে এ রাজ্যে। এই তালিকায় রয়েছে হরিয়ানা এবং উত্তরপ্রদেশের নাম। গোরক্ষাকারী রাজ্য হিসেবেও পরিচিত এগুলি। 

কলকাতায় এসে মঙ্গলবারই মাছ দিয়ে ভাত খেয়েছেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর। তিনি বলেন, 'আমরা মাংস, মাছ, ভাত সব খাই। ১৬ রাজ্যে ক্ষমতায় আছে BJP। NDA ক্ষমতায় আছে ২০ রাজ্যে। কোনও রাজ্যেই ভাষা, খাবার কিংবা ধর্মের উপাসনায় কোনও নিষেধাজ্ঞা নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাচ্ছেন আপনাদের। বিভ্রান্তি তৈরি করছেন। গুজব ছড়াচ্ছেন।'

চতুর্থবার ক্ষমতায় আসার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল। BJP সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই করছে। বৃহস্পতিবার বাংলার প্রথম দফা নির্বাচনে ভোট হবে ১৫২ আসনে। 

 

Read more!
Advertisement
Advertisement