Advertisement

৫ বছরে ৪৯ লক্ষ থেকে ২.৭০ কোটি টাকা, ২৫ লাখি গাড়ি, ১০০ ভরি সোনা, লাভলির কত সম্পদ?

২০২১ সালে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৪৯ লক্ষ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২.৭০ কোটিতে, অর্থাৎ পাঁচ বছরে কয়েক গুণ বৃদ্ধি। একই সময়ে তাঁর স্বামী সৌম্য রায়ের সম্পত্তিও বেড়ে প্রায় দেড় কোটির কাছাকাছি পৌঁছেছে। তবে এখনও তাঁদের কারও নামেই কোনও স্থাবর সম্পত্তি, বাড়ি বা জমি নেই।

তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।-ফাইল ছবিতৃণমূল প্রার্থী লাভলি মৈত্র।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 5:03 PM IST
  • পাঁচ বছরে সম্পত্তির বিপুল বৃদ্ধি, মনোনয়ন জমা দিতেই হলফনামায় উঠে এল চমকপ্রদ তথ্য লাভলি মৈত্রর।
  • সোনারপুর দক্ষিণ কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন তিনি, আর সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে তাঁর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের ছবি।

পাঁচ বছরে সম্পত্তির বিপুল বৃদ্ধি, মনোনয়ন জমা দিতেই হলফনামায় উঠে এল চমকপ্রদ তথ্য লাভলি মৈত্রর। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে ফের প্রার্থী হয়েছেন তিনি, আর সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে তাঁর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনের ছবি।

অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা লাভলি ২০২১ সালেই প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। সে সময় তিনি অন্য কেন্দ্রের ভোটার হলেও পরে নিজের কেন্দ্রেই নাম নথিভুক্ত করেন। এ বারও তাঁর ওপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস।

হলফনামা অনুযায়ী, ২০২১ সালে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৪৯ লক্ষ টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২.৭০ কোটিতে, অর্থাৎ পাঁচ বছরে কয়েক গুণ বৃদ্ধি। একই সময়ে তাঁর স্বামী সৌম্য রায়ের সম্পত্তিও বেড়ে প্রায় দেড় কোটির কাছাকাছি পৌঁছেছে। তবে এখনও তাঁদের কারও নামেই কোনও স্থাবর সম্পত্তি, বাড়ি বা জমি নেই।

ব্যাঙ্কে সঞ্চয়, স্থায়ী আমানত এবং বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে উল্লেখযোগ্য অর্থ রয়েছে। পিপিএফ-সহ একাধিক সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেছেন তিনি। নগদ অর্থ তুলনামূলকভাবে কম, লাভলির কাছে রয়েছে প্রায় ৯০ হাজার টাকা, আর তাঁর স্বামীর কাছে ২০ হাজার টাকা।

গয়নার পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে লাভলির কাছে রয়েছে প্রায় ১০০০ গ্রাম সোনা, যার বাজারমূল্য এক কোটিরও বেশি। তাঁর স্বামীর কাছেও রয়েছে বেশ কিছু সোনার গয়না।

তবে সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি ঋণের কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর নামে রয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার ঋণ। এছাড়া, ২০২১ সালে কোনও গাড়ি না থাকলেও, ২০২৩ সালে তিনি প্রায় ২৫ লক্ষ টাকার একটি গাড়ি কিনেছেন।

এই কেন্দ্রের নির্বাচনী লড়াইও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়া বাম ও কংগ্রেস আলাদা ভাবে প্রার্থী দিলেও মূল লড়াই ঘিরে রয়েছে এই দুই প্রার্থীকেই কেন্দ্র করে।


 

Read more!
Advertisement
Advertisement