Advertisement

Debangshu Bhattacharya Asit Majumdar: টিকিট না পেয়ে অসিতের রাগ কমল? পা ছুঁয়ে প্রণাম দেবাংশুর, তারপর...

এবার প্রার্থী তালিকায় একাধিক পুরনো মুখকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় রয়েছেন তিনবারের বিধায়ক অসিত মজুমদারে নামও। তাঁর জায়গায় চুঁচুড়ায় প্রার্থী হয়েছেন তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। আর এই খবর শোনার পরই রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন অসিত মজুমদার। অসিতের মান ভাঙাতে সটান তাঁর কাছে উপস্থিত হন দেবাংশু। তারপর বরফ গলেছে বলে খবর। 

দেবাংশু ভট্টাচার্য ও অসিত মজুমদারদেবাংশু ভট্টাচার্য ও অসিত মজুমদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2026,
  • अपडेटेड 9:04 AM IST
  • এবার প্রার্থী তালিকায় একাধিক পুরনো মুখকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস
  • চুঁচুড়ায় প্রার্থী হয়েছেন তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য
  • রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন অসিত মজুমদার

এবার প্রার্থী তালিকায় একাধিক পুরনো মুখকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই তালিকায় রয়েছেন তিনবারের বিধায়ক অসিত মজুমদারে নামও। তাঁর জায়গায় চুঁচুড়ায় প্রার্থী হয়েছেন তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য। আর এই খবর শোনার পরই রাজনীতি ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছিলেন অসিত মজুমদার। অসিতের মান ভাঙাতে সটান তাঁর কাছে উপস্থিত হন দেবাংশু। তারপর বরফ গলেছে বলে খবর। 

যতদূর খবর, বুধবার প্রচারে বেরিয়েছিলেন দেবাংশু। সেটা শেষ করেই তিনি পৌঁছে যান অসিতের কার্যালয়ে। তারপর সোজা গিয়ে অসিতকে প্রণাম করেন। এই প্রণাম পর্ব মেটার পরই দুইজনে মিলে ভিতরের একটি ঘরে চলে যান। সেখানে তাঁদের মধ্যে দীর্ঘসময় কিছু কথা হয়। তারপর বেরিয়ে আসেন তাঁরা। 

কথা বলে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন দেবাংশু। তিনি জানান, এই সাক্ষাৎ একবারেই সৌজন্যের খাতিরে হয়েছে। তাঁদের মধ্যে কোনও বিবাদ বা দ্বন্দ্ব নেই। পাশাপাশি অসিতের সাহায্য ছাড়া যে তিনি চুঁচুড়াতে চলতে পারবেন না, সেটাও বলে দেন। 

এরপর নিজের মুখ খোলেন অসিত। তিনি জানান, এবার দলের কাজ করবেন তিনি। দলের কর্মীদের নিয়ে বসবেন। অর্থাৎ মান অভিমান পর্ব ভুলে যে ভোট যুদ্ধে তৃণমূলের হয়েই লড়াই হবে, সেটাই বোঝাতে চাইলেন অসিত। 

আর এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, অসিত মজুমদার চুঁচুড়ার বিধায়ক ছিলেন। তিনি এখানকার রাজনীতির সঙ্গে পরিচিত। তাই ভোটের আগে তাঁকে চটাতে চাইছেন না দেবাংশু। বরং তাঁকে সঙ্গে নিয়েই ভোট বৈতরণী পেরনোর অঙ্ক কষছেন। তাই তিনি সটান হাজির হয়ে যান অসিতের কার্যালয়ে। আর তাতেই গলে যায় বরফ। অসিতও রাজনীতিতে ফেরার কথা ঘোষণা করেন। এমনকী এই ভোটে দেবাংশুর হয়ে কাজ করবেন বলেও জানিয়ে দেন। 

কী বলেছিলেন অসিত? 
মঙ্গলবারই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়। ২৯১টি আসনে একবারেই প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর সেই তালিকায় নাম ছিল না অসিতের। তারপরই তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন বলে ঠিক করে ফেলেন। সেই সময় তিনি বলেন, 'আমি আর রাজনীতি করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।' সেই সময় দেবাংশু বলেন, 'অসিতবাবু আমার পিতৃসম। রাজনীতিতে মান অভিমান থাকতেই পারে। আমি বিশ্বাস করি একজন পিতা কখনওই ফিরিয়ে দেবে না সন্তানকে।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement