Advertisement

TMC attacks BJP: নেতাজি, রামমোহন, সত্যজিতকে গেরুয়া তিলক, VIDEO পোস্ট করে BJP কে আক্রমণ TMC-এর

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি শুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, মাদার টেরেসা, সত্যজিৎ রায়ের মতো মনীষীদের ছবিতে গেরুয়া আবির দিয়ে তিলক কেটে দিচ্ছে। পিছনে উঠছে, 'একই হি নারা, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম', 'শ্যামাপ্রসাদ মুখার্জীর জয় হোক', 'হর হর মোদীর' মতো স্লোগান। আর ভাইরাল হওয়া এই ভিডিও নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী দল এই কাজের জন্য আক্রমণ করছে বিজেপিকে। 

মনীষীদের ছবিতে গেরুয়া তিলকমনীষীদের ছবিতে গেরুয়া তিলক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2026,
  • अपडेटेड 9:36 AM IST
  • সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in) হয়েছে সোশ্যাল মিডিয়ায়
  • তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি শুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, মাদার টেরেসা, সত্যজিৎ রায়ের মতো মনীষীদের ছবিতে গেরুয়া আবির দিয়ে তিলক কেটে দিচ্ছে
  • পিছনে উঠছে, 'একই হি নারা, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম', 'শ্যামাপ্রসাদ মুখার্জীর জয় হোক', 'হর হর মোদীর' মতো স্লোগান

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি শুভাষচন্দ্র বোস, রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, মাদার টেরেসা, সত্যজিৎ রায়ের মতো মনীষীদের ছবিতে গেরুয়া আবির দিয়ে তিলক কেটে দিচ্ছে। পিছনে উঠছে, 'একই হি নারা, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম', 'শ্যামাপ্রসাদ মুখার্জীর জয় হোক', 'হর হর মোদীর' মতো স্লোগান। আর ভাইরাল হওয়া এই ভিডিও নিয়েই এখন শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী দল এই কাজের জন্য আক্রমণ করছে বিজেপিকে। 

বিরোধীদের দাবি, এই ভিডিওটি কলকাতার আশুতোষ কলেজের। সেখানে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি ঢুকে এভাবে মনীষীদের কপালে গেরুয়া টিকা পরিয়ে সকলের অপমান করেছে। 

তাদের অভিযোগ, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না। তারা উত্তর ভারতের সংস্কৃতি বাংলায় নিয়ে আসছে। সেই ট্রেন্ড মেনেই বিদ্যাসাগর, রামমোহনের মতো মনীষীদের কপালে গেরুয়া টিকা লাগিয়েছে তারা। 

এই প্রসঙ্গে সমাজমাধ্যম এক্স-এ তৃণমূল কংগ্রেস লেখে, '@BJP4Bengal ইউনিট কার্যত @BJP4India-র পুতুল হিসেবেই কাজ করছে!

রাজা রামমোহন রায় এবং মাদার টেরেজার ছবিতে বিকৃতি ঘটানো বাংলার আত্মা, বিবেক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর সরাসরি আঘাত।'

এখানেই শেষ না করে তাদের আরও দাবি, 'যাঁরা মানবতা, সহমর্মিতা এবং প্রগতির মাধ্যমে বাংলার সমৃদ্ধ ইতিহাস গড়ে তুলেছেন, সেই মহান ব্যক্তিত্বদের প্রতি এই ঘটনা চরম অসম্মান প্রকাশ করে।

ঘৃণা ও অসহিষ্ণুতার এই বাড়তে থাকা সংস্কৃতি বাংলার পরিচয় ও মূল্যবোধের উপর আঘাত হানছে। এটা সেই বাংলা নয়, যেটা বহু প্রজন্ম লড়াই করে গড়ে তুলেছে এবং রক্ষা করেছে। মানুষ ক্ষমা করবে না, মানুষ ভুলবেও না।'

যদিও এই বিষয়টা নিয়ে মুখ খোলেনি ভারতীয় জনতা পার্টি বা এবিভিপি। এখন দেখার, তারা এই বিষয়টা নিয়ে কী জানায়। তারপরই পরিষ্কার হবে গোটা পরিস্থিতি। 

Advertisement

আর কী কী অভিযোগ? 
ওদিকে বিজেপির জয়ের পর থেকেই বাংলার একের পর এক কলেজ এবিভিপি দখল করে নিচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। যদিও এই দাবি মানতে নারাজ এবিভিপি। তাদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ কলেজগুলোতে গুন্ডারাজ চালায়। জোর করে দখল করে রাখে। ভোট করে না। তাই তাদের মুখে এই অভিযোগ মানায় না। 
 
Read more!
Advertisement
Advertisement