Advertisement

Voter Helpline Security Forces WB: ভোট দিতে গিয়ে সমস্যায় পড়লে কোন নম্বরে ফোন? ৩ হেল্পলাইন দিল কেন্দ্রীয় বাহিনী

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। এই পর্যায়ে মোট ১৪২ আসনে ভোট হবে। নির্বাচন রয়েছে রাজ্যের রাজধানী কলকাতাতেও। আর বুধবারের এই ভোট শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন। সেই মতো মোতায়েন করা হয়েছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আর এবার কেন্দ্রীয় বাহিনীর তরফেও ভোটারদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফের আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন নম্বরকেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন নম্বর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Apr 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল
  • এই পর্যায়ে মোট ১৪২ আসনে ভোট হবে
  • এবার কেন্দ্রীয় বাহিনীর তরফেও ভোটারদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। এই পর্যায়ে মোট ১৪২ আসনে ভোট হবে। নির্বাচন রয়েছে রাজ্যের রাজধানী কলকাতাতেও। আর বুধবারের এই ভোট শান্তিপূর্ণ করতে চাইছে কমিশন। সেই মতো মোতায়েন করা হয়েছে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আর এবার কেন্দ্রীয় বাহিনীর তরফেও ভোটারদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফের আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন।

হেল্পলাইন নম্বর তিনটি জেনে নিন
কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে তিনটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। সেগুলি হল-

  • প্রথম নম্বর ৮৪২০২৭২১০১ 
  • দ্বিতীয় নম্বর ৮৪২০২৭২৩৪৩
  • তৃতীয় নম্বর ০৩৩২৩৬৭১১১৭

কেন এই বিশেষ নম্বর? 

২৩ এপ্রিল রাজ্যে ছিল প্রথম দফার নির্বাচন। আর সেই দিন মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ দেখেছে বাংলা। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝামেলা অশান্তি হলেও, সার্বিকভাবে পরিস্থিতি ঠিকই ছিল। আর সেই ট্রেন্ড যাতে দ্বিতীয় দফাতেও থাকে, সেটাই চেষ্টা করছে কমিশন ও কেন্দ্রীয় বাহিনী। সেই মতো বিশেষ ফোন নম্বর চালু করা হল কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে।ভোটাররা অশান্তির মধ্যে পড়লে বা তাদের কেউ ভয় দেখালে এই নম্বরে ফোন করে জানান যাবে। সেই মতো দ্রুত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় বাহিনী বলে খবর মিলছে।

মাথায় রাখতে হবে, এবার রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছেন। দ্বিতীয় দফার ভোটে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী রয়েছে উপস্থিত। তাঁরা ইতিমধ্যেই টহল শুরু করে দিয়েছেন। কোথাও কোনও অশান্তির খবর শুনলে পৌঁছে যাচ্ছেন। এভাবেই ভোটারদের 'বিশ্বাস' বাড়িয়ে ভোটমুখী করতে চাইছে তাঁরা। 

বুথ নিয়ে বিশেষ ব্যবস্থা
বুথে যাতে কোনও রাজনৈতিক দল ঝামেলা পাকাতে না পারে, সেটাও নিশ্চিত করছে কমিশন। সেই মতো বুথের সামনেই মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি কিছু কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় এলাকায় টহলও দিতে পারেন। এছাড়া ভোট পরিচালনা করার জন্য কেন্দ্রীয়ভাবে স্পেশাল কন্ট্রোল রুমও তৈরি করা হয়েছে। 

আর কী ব্যবস্থা?
এবার ছাপ্পা ভোট রুখতে বদ্ধপরিকর কমিশন। সেই মতো নতুন নির্দেশও দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, ছাপ্পা ভোট দিতে গিয়ে কোনও ব্যক্তি ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে ওই ব্যক্তির ১ বছর পর্যন্ত জেল হতে পারে বলেও জানিয়ে দিয়েছে কমিশন। অর্থাৎ নিরপেক্ষ ভোট করানোর জন্য উঠেপড়ে লেগেছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement