Advertisement

West Bengal Election : বাংলায় এবার ৪ দফার ভোট? শুক্রবার CEO দফতরের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের

এখনও SIR প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তোড়জোর শুরু করে দিল নির্বাচন কমিশন। শুক্রবারই একাধিক বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-সহ অন্য নির্বাচনী আধিকারিকদের ভার্চুয়ালি বৈঠক করবে দিল্লির নির্বাচন কমিশন।

কবে ভোট বাংলায়? কবে ভোট বাংলায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 10:01 PM IST
  • শুক্রবার বাংলার ভোট নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক
  • কত দফায় এবার ভোট হতে পারে বাংলায়?

এখনও SIR প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তবে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তোড়জোড় শুরু করে দিল নির্বাচন কমিশন। শুক্রবারই একাধিক বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল-সহ অন্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবে দিল্লির নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেই বৈঠকে রাজ্যের SIR প্রক্রিয়া, ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। 

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, জেলার আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে কথা বলে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখা হতে পারে। তিনি বলেন, 'বৈঠকে জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলে তৃণমূলস্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে। SIR প্রক্রিয়া ও নথি যাচাই নিয়েও আলোচনা হতে পারে।' 

সূত্রের দাবি, দিল্লির নির্বাচন কমিশনের একটি ফুল বেঞ্চ রাজ্যের নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করতে আসতে পারে পয়লা মার্চ। বিভিন্ন বিষয় খতিয়ে দেখার পর নির্বাচনের দিনও ঘোষণা হতে পারে। 

প্রতিবেদনে প্রকাশ, নির্বাচন বাংলায় চার দফায় ভোটের কথা বিবেচনা করার প্রস্তাব দিয়েছে। সেক্ষেত্রে এপ্রিল মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। 

ওই আধিকারিক আরও জানান, নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা বাড়বে। তবে ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে কমিশন। 

প্রসঙ্গত, ২০২১ সালে বাংলায় আট দফায় বিধানসভা ভোট হয়েছিল। তারপরও ভোটের সময় হিংসা এড়ানো যায়নি। এবার কত দফায় ভোট করাবে কমিশন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।  

Read more!
Advertisement
Advertisement