Advertisement

SIR Tribunal Cases Settled: ট্রাইব্যুনালে নিষ্পত্তি ৬৫৭টি মামলা, কতজনের নাম উঠল, বাদই বা কত? জানালেন CEO মনোজ

প্রথম দফার ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের সংখ্যা জানাল কমিশন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল বিশদে জানান।

SIR ট্রাইব্যুনাল কত কেসের নিষ্পত্তি?SIR ট্রাইব্যুনাল কত কেসের নিষ্পত্তি?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 7:33 AM IST
  • প্রথম দফার ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের সংখ্যা জানাল কমিশন
  • 'মোট ৬৫৭টি মামলার নিষ্পত্তি করা হয়েছে
  • এর মধ্যে ১৩৯ জনের নাম ভোটার তালিকায় উঠেছে

প্রথম দফার ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের সংখ্যা জানাল কমিশন। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল বলেন, 'মোট ৬৫৭টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১৩৯ জনের নাম ভোটার তালিকায় উঠেছে। আর ট্রাইব্যুনালের তরফে ৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই ১৩৯ জন ভোটার, যাঁদের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে, তাঁরা ২৩ তারিখ প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন।'

মনোজ আরও জানান, যাঁরা ট্রাইব্যুনালে 'পাশ' করেছেন, তাঁদের ইতিমধ্যেই সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা যে ভোট দিতে পারবেন, সেটাও জানান হয়েছে। 

এখন প্রশ্ন হল, মোট ৬৫৭টি মামলার নিষ্পত্তি হয়ে থাকলেও মাত্র ১৪৭জনের তথ্যই সামনে এনেছে কেন কমিশন? যতদূর খবর, ১৪৭ জনই ঠিকঠাক আবেদন করেছিলেন। বাদবাকি সকলে ভুল করে ট্রাইব্যুনালে আবেদন করে ফেলেছিলেন।

মাথায় রাখতে হবে, ২৮ ফেব্রুয়ারি অন্তবর্তী ফাইনাল লিস্ট বের করে কমিশন। সেই ৬০ লক্ষের নাম ছিল বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের তালিকায়। সেই সব ব্যক্তিদের নথি যাচাইয়ের কাজটা করছিলেন জুডিশিয়াল অফিসাররা। তাঁরা হাইকোর্টের তত্ত্বাবধানে করছিলেন কাজ। আর এই সব জুডিশিয়াল অফিসাররাই অনেকের নাম বাদ দিয়ে দেন। তবে তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করে আদালত। খোলা হয় ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালেই এই সব ডিলিটেড ভোটারদের নামের নিষ্পত্তি হচ্ছিল। 

আর কমিশনের পক্ষ থেকে তথ্য দিয়ে জানাল হল, ৬৫৭টি মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। যাঁদের নাম লিস্টে উঠেছে, তাঁরা ভোট দিতে পারবেন।

ভোটে কেমন নিরাপত্তা? 
মনোজ জানান, যে সব বুথে 'শ্যাডো এরিয়া' রয়েছে, সেখানে মাইক্রো অবজারভার মোতায়েন করা হবে। এছাড়া প্রথম দফার ভোটে প্রায় ১৫,০০০টি সংবেদনশীল (ক্রিটিক্যাল) বুথ চিহ্নিত করা হয়েছে।

এছাড়া ভিতরের নিরাপত্তা জোরদার করতে চাইছে কমিশন। বুথের ভিতর এবং কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে প্রায় ৫ লক্ষ নির্বাচনকর্মী মোতায়েন থাকার কথা। এক্ষেত্রে ৪৪,৩৭৬টি দল ভোটের দায়িত্ব থাকবে। এ দিন তৈরি থাকবে কুইক রিয়্যাকশন টিম। কোথাও কোনও সমস্যা হলেই ৫ মিনিটের মধ্যে তারা পৌঁছে যাবে বলে জানান হয়েছে কমিশনের তরফে।

Advertisement

মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম দফার ভোট। দিকে দিকে ভোটারের লাইন দেখা যাচ্ছে। তার ঠিক আগের রাতেই ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম জানিয়েছে কমিশন। 

 

Read more!
Advertisement
Advertisement