Advertisement

'মমতার গাড়ি থেকে নেমে থ্রেট দিচ্ছে গুন্ডারা,' বিস্ফোরক অভিযোগ ভোটারের, VIDEO VIRAL

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই ভোট দিতে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গা থেকে ছোটখাটো অশান্তির ঘটনা সামনে এলেও বাংলার দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি।

মমতার গাড়ি থেকে নেমে থ্রেট দিচ্ছে গুণ্ডারা!  মমতার গাড়ি থেকে নেমে থ্রেট দিচ্ছে গুণ্ডারা!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 11:28 AM IST
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ।
  • দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি।
  • তারই মধ্যে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন একজন ভোটার।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই ভোট দিতে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গা থেকে ছোটখাটো অশান্তির ঘটনা সামনে এলেও বাংলার দ্বিতীয় দফায় সকাল ১১টা পর্যন্ত বড় কোনও ঘটনা ঘটেনি। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। এরই মধ্যে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার সকাল থেকেই নজিরবিহীন ভাবে মমতা বেরিয়ে পড়েন বাড়ি থেকে। বিভিন্ন বুথে বুথে ঘুরে পরিদর্শন করছেন তিনি। এরই মধ্যে এক ভোটার অভিযোগ করেন, মমতা বন্দ্য়োপাধ্যায় তাঁদের হুমকি দিচ্ছেন।

সংবাদ সংস্থার দেওয়া ভিডিওতে ওই ব্যক্তি বলেন, "তিনি বুঝে গিয়েছেন, যে তিনি ভোটে হেরে যাচ্ছেন। তাই গাড়ি করে গুন্ডা নিয়ে এসেছেন। এমনই কটা লোক মমতা বন্দ্য়োপাধ্যায়ের গাড়ি থেকে নেমে আমাদের হুমকি দিয়েছে।"

উল্লেখ্য, আজ সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছেন মমতা, যা কার্যত নজিরবিহীন।  সাধারণত ভোটের দিন দুপুরে নিজের কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে ভোট দিতে যান পাড়ার মিত্র ইনস্টিটিউশন স্কুলের কেন্দ্রে, বুধবার দেখা গেল সকাল সকাল গাড়িতে বেরিয়ে পড়েছেন। চেতলা এলাকা ঘুরে দেখলেন তিনি। অন্যদিকে, শুভেন্দু অধিকারী খিদিরপুরের হনুমান মন্দিরে পুজো দিলেন। আত্মবিশ্বাসের সুরে জানালেন, সব মানুষ ভোট দিচ্ছে BJP-কেই।  মমতার বুধ পরিদর্শন নিয়ে শুভেন্দুর কটাক্ষ, 'ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।'

অন্যদিকে মমতা বন্দ্য়োপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে বেরতে দেওয়া হচ্ছে না। তাঁকে ও তাঁর স্ত্রীকে গতকাল রাত দেড়টায় হেনস্থা করা হয়েছে। ধাক্কা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, 'মুখ্যমন্ত্রী নয়, প্রার্থী হিসাবে ঘুরছি। কাল সারারাত যা তাণ্ডব করেছে, আপনারা জানেন না। অভিষেক, আমি জেগে ছিলাম।'


 

Read more!
Advertisement
Advertisement