Advertisement

পশ্চিমবঙ্গে ১২৯ 'রেড অ্যালার্ট' আসন, ২৩% প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা

এই তথ্য সামনে এনেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের তরফে ২০২৬ সালে ভোটে অংশগ্রহণকারী ২৯২০ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা যায়, এবারে মোট প্রার্থীর ২৩ শতাংশ বা ৬৮৩ জন নিজেদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। ৫৮৯ জন জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। 

ভোটের প্রস্তুতি ভোটের প্রস্তুতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2026,
  • अपडेटेड 6:03 PM IST
  • পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে ১২৯টি রেড অ্যালার্ট আসন রয়েছে
  • এর অর্থ এই আসনগুলিতে তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে ১২৯টি রেড অ্যালার্ট আসন রয়েছে। এর অর্থ এই আসনগুলিতে তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। প্রার্থীরা নিজেরাই সেই তথ্য দিয়েছেন। ২০২১ সালে এই সংখ্যা ছিল ২৭ শতাংশ কম। 

এই তথ্য সামনে এনেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। তাদের তরফে ২০২৬ সালে ভোটে অংশগ্রহণকারী ২৯২০ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা যায়, এবারে মোট প্রার্থীর ২৩ শতাংশ বা ৬৮৩ জন নিজেদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। ৫৮৯ জন জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। 

২০২১ সালে ২১৩০ জন প্রার্থীর মধ্যে ৫২৮ জন নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছিলেন। সেখানে ৪৩১ জন গুরুতর ফৌজদারি মামলার কথা স্বীকার করেছিলেন। 

প্রতিবেদনে প্রকাশ, বিজেপির ২৯৩ প্রার্থীর মধ্যে ২০৮ জন তাঁদের হলফনামায় ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। বাকি দলগুলির মধ্য়ে কংগ্রেসের ৭৬, তৃণমূলের ১১২, সিপিআইএমের ৯৪ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে। এছাড়াও অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক, সিপিআই প্রার্থীদের বিরুদ্ধেও ফৌজদারি মামলা আছে।

প্রধান দলগুলোর মধ্যে, বিজেপির ২৯৩ জন প্রার্থীর মধ্যে ১৮৮ জন (৬৪ শতাংশ), কংগ্রেসের ২৯৩ জন প্রার্থীর মধ্যে ৬৩ জন (২২ শতাংশ), টিএমসির ২৯০ জন প্রার্থীর মধ্যে ৯০ জন (৩১ শতাংশ), সিপিআই(এম)-এর ১৯৮ জন প্রার্থীর মধ্যে ৭৮ জন (৩৯ শতাংশ), অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের ২৩ জন প্রার্থীর মধ্যে ৫ জন (২২ শতাংশ) এবং সিপিআই-এর ১৭ জন প্রার্থীর মধ্যে ২ জন (১২ শতাংশ) তাঁদের হলফনামায় নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছেন।

প্রতিবেদনে প্রকাশ, ১৯২ জন প্রার্থীর বিরুদ্ধে নারীঘটিত অপরাধ রয়েছে। তাঁদের মধ্যে আটজন ধর্ষণ ও একই নারীর উপর বারবার ধর্ষণের মামলার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে ৩৫ জন প্রার্থী খুনের মামলার কথা জানিয়েছেন। ১৮৫ জন প্রার্থী আবার হত্যা মামলার জড়িত থাকার কথা ঘোষণা করেছেন।

Advertisement

এবারের ভোটে ২,৯২০ জন প্রার্থীর মধ্যে ৬২৯ জন (২২ শতাংশ) কোটিপতি। যা গত বিধানসভা নির্বাচনের থেকে ১৮ শতাংশ বেশি। 

প্রধান দলগুলোর মধ্যে, টিএমসি-র ২০৯ জন (৭২ শতাংশ), বিজেপি-র ১৪৩ জন (৪৯ শতাংশ), কংগ্রেসের ২৯৩ জন প্রার্থীর মধ্যে ৮৬ জন (২৯ শতাংশ), সিপিআই(এম)-এর বিশ্লেষণ ৫৭ জন (২৯ শতাংশ), অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের ৪ জন (১৭ শতাংশ) এবং সিপিআই-এর ৪ জন ১ কোটি টাকার বেশি মূল্যের সম্পদ ঘোষণা করেছেন। চলতি বছরে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রত্যেকের গড় সম্পদ ১.২৭ কোটি টাকা। ২০২১ সালের তাই ছিল ৯১.৬৯ লক্ষ টাকা।

আবার ৪ জন প্রার্থী শূন্য সম্পদ ঘোষণা করেছেন। নির্দল প্রার্থী মৌসুমী ঘোষ (বেহালা পশ্চিম), ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সহজদী পারভিন (উলুবেড়িয়া পূর্ব), এবং আম জনতা উন্নয়ন পার্টির আসিফ হুসেন (হাওড়া মধ্য) ও এসকে হাবিব (উলুবেড়িয়া দক্ষিণ)।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মাত্র ৩৮৫ জন (১৩ শতাংশ) মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৪০ জন মহিলা ছিলেন।

ADR রিপোর্টে উল্লেখ, ১,৩৫৪ জন (৪৬ শতাংশ) প্রার্থী তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বলে জানিয়েছেন। যেখানে ১,৪১৯ জন (৪৯ শতাংশ) প্রার্থী স্নাতক বা তার ঊর্ধ্বে, ৪৯ জন ডিপ্লোমাধারী, ৬৮ জন সাক্ষর এবং ৩০ জন নিরক্ষর।

৮৫৪ জন (২৯ শতাংশ) প্রার্থী তাঁদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছেন। অন্যদিকে ১,৫৬৭ জন (৫৪ শতাংশ) প্রার্থীর  বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়াও ৪৯৫ জন (১৭ শতাংশ) প্রার্থী তাঁদের বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে বলে জানিয়েছেন। চারজন প্রার্থীর বয়স ৮০। 

Read more!
Advertisement
Advertisement