Advertisement

ফলতায় EVM কাণ্ড নিয়ে কী পদক্ষেপ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) জানিয়েছেন, যেসব ভোটকেন্দ্রে ইভিএমের কোনও বোতাম টেপার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, সেখানে পুনর্নির্বাচন করা হবে।

শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 3:12 PM IST
  • দক্ষিণ ২৪ পরগনার ফলতায় EVM-এ কারচুপির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
  • সেই ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় EVM-এ কারচুপির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে সব দিক খতিয়ে দেখা হচ্ছে, দাবি করলেন তিনি। 

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, নির্বাচন কমিশন (ECI) বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। তিনি পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বকেও অবহিত করেছেন।

তাঁর কথায়, 'আমরা সব দিক খতিয়ে দেখছি। যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, নেওয়া হবে। আমি প্রার্থীদের সঙ্গেও আলোচনা করব। ভূপেন্দ্র যাদব আমাকে সকালে ফোন করেছিলেন। তাঁকে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আমাকে ফোন করেছিলেন। তাঁকেও ফলতার ঘটনা নিয়ে যা যা জানানোর জানিয়েছি। তৃণমূল অশান্তি করার চেষ্টা করছে।' 

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) জানিয়েছেন, যেসব ভোটকেন্দ্রে ইভিএমের কোনও বোতাম টেপার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, সেখানে পুনর্নির্বাচন করা হবে। তাঁর কথায়, 'ইভিএমের কোনও বোতাম টেপার অভিযোগ এলে তা যাচাই করে নথিভুক্ত করতে হবে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলিতে পুনর্নির্বাচন করা হবে।' 

এর আগে আজ সকালে বিজেপি নেতা অমিত মালব্য অভিযোগ করেছিলেন, বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলাকালীন ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত ফলতার একাধিক ভোটকেন্দ্রে ভোটারদের বিজেপি প্রার্থীকে বেছে নেওয়া থেকে বাধা দেওয়া হয়েছে।
তিনি দাবি করেছিলেন, একাধিক বুথে নাকি টেপ ব্যবহার করে বিজেপিকে ভোট দেওয়ার বোতাম বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনাকে তিনি ডায়মন্ড হারবার মডেল বলেও উল্লেখ করেছিলেন। 

 

Read more!
Advertisement
Advertisement