Advertisement

WB Vote Counting Start Time: সোমবার ঠিক কখন জানতে পারবেন ভোটের ফলাফল, গণনা শুরু কখন থেকে?

৪ মে, মঙ্গলবার। এই দিনটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কারণ, আগামিকালই জানা যাবে বাংলার সাধারণ মানুষের রায়। এবার জনগণ প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের পক্ষে ইভিএম-এর বোতাম টিপেছেন, সেটা পরিষ্কার হয়ে যাবে। তারপরই ঠিক হবে বাংলার মসনদে ফিরছে তৃণমূল, নাকি প্রথমবারের মতো গদি দখল করছে বিজেপি। এখন প্রশ্ন হল, আগামিকাল কখন শুরু হবে ভোটগণনা?

সোমবার কখন শুরু হবে ভোটগণনা?সোমবার কখন শুরু হবে ভোটগণনা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 11:16 AM IST
  • ৪ মে, মঙ্গলবার, এই দিনটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা
  • আগামিকালই জানা যাবে বাংলার সাধারণ মানুষের রায়
  • এখন প্রশ্ন হল, আগামিকাল কখন শুরু হবে ভোটগণনা?

৪ মে, মঙ্গলবার। এই দিনটার দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা। কারণ, আগামিকালই জানা যাবে বাংলার সাধারণ মানুষের রায়। এবার জনগণ প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের পক্ষে ইভিএম-এর বোতাম টিপেছেন, সেটা পরিষ্কার হয়ে যাবে। তারপরই ঠিক হবে বাংলার মসনদে ফিরছে তৃণমূল, নাকি প্রথমবারের মতো গদি দখল করছে বিজেপি।  

এই প্রসঙ্গে বলে রাখি, আগামিকাল সকাল ৮টা নাগাদ শুরু হয়ে যাবে ভোটগণনা। মোটামুটি রাজ্যের সব কেন্দ্রেই একই সময় ভোটদগণনা শুরু হবে। যদিও কিছু বিশেষ ক্ষেত্রে দেরি হতেও পারে। তবে তেমনটা হওয়ার আশা খুবই কম। 

গণনা শুরুর সময় কী গোনা হয়? 
৮টায় শুরু হবে ভোটগণনা। আর প্রথমেই হবে পোস্টাল ব্যালট গোনা। পোস্টাল ব্যালট গোনা শেষ হলে ইভিএম-এ ভোটগণনা শুরু হয়ে যাবে। 

হালচাল বোঝা যাবে ১২টা নাগাদ
সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। তারপর মোটামুটি ৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে আর্লি ট্রেন্ড বুঝতে বুঝতে। কারণ, মোটামুটি ৪ ঘণ্টার মধ্যেই কয়েক দফার রাউন্ড গোনা শেষ হয়ে যায়। তাই এটা ধরা যায় যে মোটামুটি ১২টা নাগাদ একটু একটু করে পরিষ্কার হতে থাকে ভোটের ফলাফল। 

যদিও তখনই চূড়ান্ত ফলাফল কোন দিকে যাবে, সেটা বলা যায় না। কারণ, ভোটগণনা চলে একাধিক রাউন্ডে। কোনও একটি বিধানসভা কেন্দ্রে একটি নির্দিষ্ট রাউন্ডে কোনও একটি দলের প্রার্থী এগিয়ে থাকতেই পারেন। আবার পরের রাউন্ডেই তিনি হয়তো পিছিয়ে যেতে পারেন। উঠে আসতে পারেন অন্য কোনও প্রার্থী। তাই ১২টা পর্যন্ত দেখেই সবটা নিশ্চিত করে বলা যায় না। বরং সেই ফলাফল পেতে পেতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে যেতে পারে। 

বিশেষজ্ঞেদের মতে, দুপুর ১২টা থেকে ১ নাগাদ একটা সাধারণ চিত্র সামনে আসে। কোন দলের দিকে পাল্লা ভারী তার ইঙ্গিত মেলে। তবে পুরো চিত্র পরিষ্কার হয় না। সেই চিত্রটা বুঝতে বিকেল গড়িয়ে যেতে পারে। এমনকী কখনও কখনও নেমে যেতে পারে সন্ধে। 

Advertisement

কতক্ষণ চলে ভোটগণনা? 
ভোটগণনা কতক্ষণ চলবে, সেটা অনেক ইস্যুর উপর নির্ভর করে। কোনও বিধানসভায় বিকেলের মধ্যেই ফল প্রকাশিত হয়ে যায়। আবার কোনও বিধানসভায় অনেক রাত পর্যন্ত চলতে পারে গণনা। কিছু কিছু ক্ষেত্রে রি কাউন্টিংও হয়ে থাকে। যার ফলে সময় লাগে বেশি। 

মাথায় রাখতে হবে, বাংলায় ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোট হয়। তারপর ইভিএম মেশিনগুলিকে বুথ এজেন্টের সামনে সিল করা হয়। সেগুলিকে নিয়ে যাওয়া হয় স্ট্রংরুমে। এই ইভিএমগুলি স্ট্রংরুমে নিরাপত্তার মধ্যে রাখা হয়। গণনার দিন সকালে কাউন্টিং এজেন্টদের সামনেই ইভিএম মেশিন খুলে গণনা শুরু করা হয়। 

  
   

Read more!
Advertisement
Advertisement