Advertisement

Yogi Adityanath: 'UP-তে রাস্তায় নমাজ পড়া হয় না', বাংলায় উত্তরপ্রদেশের মতো উন্নয়নের বার্তা যোগীর

Yogi Adityanath Speech: 'ইউপিতে রাস্তার উপর নমাজ পড়া হয় না', বাংলার সঙ্গে নিজরাজ্যের তুলনা করতে গিয়ে এমনই বললেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।

এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 2:33 PM IST
  •  পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।
  • বক্তব্যের বেশ কিছুটা অংশ জুড়েই পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা করেন।
  • বলেন, উত্তরপ্রদেশে এখন আইনশৃঙ্খলা অনেক শক্তিশালী।

Yogi Adityanath Speech: 'ইউপিতে রাস্তার উপর নমাজ পড়া হয় না', বাংলার সঙ্গে নিজরাজ্যের তুলনা করতে গিয়ে এমনই বললেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। বক্তব্যের বেশ কিছুটা অংশ জুড়েই পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা করেন। বলেন, উত্তরপ্রদেশে এখন আইনশৃঙ্খলা অনেক শক্তিশালী। তাঁর কথায়, 'আগে উপদ্রব ছিল, এখন উৎসব হয়। ইউপিতে এখন ‘নো কার্ফিউ, নো দাঙ্গা’। আর রাস্তার উপর নমাজ পড়া হয় না।'  

এদিনের সভায় তিনি বাংলার বর্তমান পরিস্থিতির সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা টানেন। তাঁর অভিযোগ, বাংলায় এখনও ‘গুন্ডারাজ’ ও ‘মাফিয়ারাজ’ চলছে। একই সঙ্গে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশে বিজেপি সরকারের আমলে উন্নয়ন দ্রুত গতিতে এগিয়েছে। রাস্তা, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর থেকে শুরু করে নানা প্রকল্পের উল্লেখ করেন।

সভা থেকে সরাসরি রাজনৈতিক স্লোগানও দেন যোগী। বলেন, 'খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে।'  তাঁর দাবি, দীর্ঘদিন ধরে বাংলায় উন্নয়ন থমকে রয়েছে, এবার পরিবর্তনের সময় এসেছে।

এদিন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রসঙ্গও তোলেন যোগী আদিত্যনাথ। মা কালী, মা দুর্গার নাম করে সভা শুরু করেন। বাংলার ঐতিহ্য, সংস্কৃতির কথা উল্লেখ করেন। বলেন, এই বাংলাই একসময় দেশের নেতৃত্ব দিয়েছে। কিন্তু বর্তমানে সেই অবস্থান নষ্ট হয়েছে বলেই তাঁর দাবি।

তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে এখন মাফিয়া ও অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজনে ‘বুলডোজার অ্যাকশন’-এর কথাও উল্লেখ করেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ এখন নিরাপদ। ব্যবসা-বাণিজ্য বাড়ছে, যুবকদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যোগীর এই বক্তব্যে একদিকে যেমন আইনশৃঙ্খলা ও উন্নয়নের বার্তা রয়েছে, অন্যদিকে তেমনই ধর্মীয় মেরুকরণের ইঙ্গিতও স্পষ্ট। বিশেষ করে ‘রাস্তার উপর নমাজ’ প্রসঙ্গ তুলে তিনি ভোটারদের একাংশকে লক্ষ্য করেই বার্তা দিয়েছেন বলে মত অনেকের। 

Read more!
Advertisement
Advertisement