বাংলার ভোটে তৃণমূলের ক্ষমতা হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মেলালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তাঁর দাবি, নির্বাচন কমিশন ও বিজেপি যৌথভাবে তৃণমূলকে পরাজিত করেছে। সাধারণ মানুষ ভয়ের বাতাবরণে ভোট দিয়েছে। এর নেপথ্যে রয়েছে হিংসা, ভয় ও ধর্মের রাজনীতি। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের খুন নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর কথায়, 'খুন-হিংসার রাজনীতি তো বিজেপি করে। গোটা দেশ সেই কথা জানে।'