অমিত শাহের ‘উল্টো ঝোলানো’ মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। ২৯ এপ্রিল ভোটের আগে এমন হুঁশিয়ারিতে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের তার পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার জামালপুরের সভা থেকে মমতাকে কটাক্ষ করে তিনি বললেন ‘গুণ্ডাদের ধমকালে Mamata জি রেগে যাচ্ছেন। তাহলে কী আমি গুণ্ডাদের ভালবাসবো ?'