ফলতা কেন্দ্রে ইভিএম (EVM) কারচুপির অভিযোগ তুলল গেরুয়া শিবির। দক্ষিণ ২৪ পরগনার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তাঁর দাবি, একাধিক বুথে তাঁর নামের সামনে থাকা বোতাম কাজই করছে না।