রাজ্যজুড়ে বন্ধ মদের দোকান, পানশালা। সাধারণ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে ড্রাই ডে থাকে। সেই প্রোটোকল ছাপিয়ে এবার আবগারি কমিশনারের নির্দেশে আচমকাই ভোট শুরুর ৯৬ ঘণ্টা আগে রাজ্যের সর্বত্র মদের দোকান বন্ধ করে দেওয়ায় হইচই শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে নির্বাচন কমিশনের তরফে মদ নিয়ে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলেই জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। মঙ্গলবার CEO মনোজ জানিয়েছেন, "আমরা সাধারণ নির্বাচনী বিধির নির্দেশিকা মেনে ৪৮ ঘণ্টা আগে থেকে ড্রাই ডে মেনে চলব। আবগারি দফতরকেও সেই নিয়মই মানতে বললাম। আবগারি দফতর কেন এটি করল জিজ্ঞেস করব। আমি তো শুনে অবাক হয়েছি। ওরাই বলতে পারবে এত আগে কেন মদ বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হল।