খড়গপুর সদর থেকে বিপুল মার্জিনে জয় পেয়েছেন দিলীপ ঘোষ। তারপরই তাঁকে দেখা গেল বুলডোজারের মাথায় চড়ে জয় উদযাপন করতে। কর্মী-সমর্থকদের দিক থেকে 'বুলডোজার বাবা' স্লোগান উড়ে আসে। তবে কি দিলীপ এবার বাংলার 'বুলডোজার বাবা' তকমা পেলেন?