ছেলেকে বিধায়ক করতে মাঠে নেমেছেন খোদ বাবা। ভোটের প্রচারের শেষ লগ্নে ছেলের জন্য রাস্তায় মিছিলে নেচেও নিলেন বাবা। কথা হচ্ছে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। উত্তরপাড়ার পথে নাচে মাতলেন কল্যাণ। উত্তরপাড়া বিধানসভায় এ বারে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি কল্যাণের ছেলে। ছেলের জন্য প্রচারে বেরিয়ে সে কী নাচ কল্যাণের!
ছেলের নির্বাচনী প্রচারে কোনও কার্পণ্য নয়, বরং নাচে-গানে এলাকা মাতিয়ে রাখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাবাকে নাচতে দেখেও কিন্তু নিজে নাচলেন না শীর্ষণ্য।