নন্দীগ্রামের গুলি চালনার ঘটনা নিয়ে বড় দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আন্দোলনের সময় অধিকারী পরিবার দূরে ছিল বলে দাবি করলেন মমতা। বললেন, 'নন্দীগ্রামে যখন গুলি চলেছিল, কেউ সাহস পায়নি, আমি জীবনের ঝুঁকি নিয়ে ঢুকেছিলাম। আজও হলদি নদীর জলে নন্দীগ্রামে ১০ জন নিখোঁজ লোককে খুঁজে পাওয়া যায়নি। তাদের আত্মা কাঁদছে। নন্দীগ্রামে ঘটনা ওরা সব জানত। আমি চ্যালেঞ্জ করে বলছি! সব জানত ওরা। বাপ-বেটা কেউ ৭-১০ দিন বেরোয়নি। আমি একা রাস্তায় ছিলাম। আমায় যখন কোলাঘাটে পেট্রোল বোমা মারছিল, ওরা বেরোয়নি। আমি যখন নন্দীগ্রামে গিয়েছিলাম, গুলি চালিয়েছিল, ওরা বেরোয়নি। সব কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের?'