৭০ নম্বর ওয়ার্ডে জনসভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রবেড়িয়ার এই জনসভায় উপস্থিত ছিলেন বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ও। মমতা বক্তব্য রাখার মাঝেই আচমকা মঞ্চের অদূর থেকে তারস্বরে মাইক বাজতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখতে সমস্যা হচ্ছিল। জানা যায়, শুভেন্দু অধিকারীর সভা থেকেই ওই মাইকের আওয়াজ হচ্ছিল। তারপরই ফোনাফোনি শুরু করেন ক্ষুব্ধ মমতা। মাঝপথেই দর্শকদের থেকে ক্ষমতা চেয়ে বেরিয়ে যান মমতা। বলেন, 'পারলে ভোটটা আমাকেই দেবেন।'