মমতা বন্দ্যোপাধ্যায় মানেই চমক। ভোটপ্রচারে বেরিয়ে তারল প্রমাণ দিলেন ফের। দমদম উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের সমর্থনে প্রচারে গিয়ে প্রথমে হাঁটছিলেন তিনি। কলাবাগান মোড়ে রাস্তার ধারে বাইকে নিয়ে দাঁড়ানো এক যুবককে ডেকে নেন। তারপর সবাইকে চমকে দিয়ে যুবকের বাইকে উঠে বসেন। মমতাকে সেই পুরোনো রূবপে দেখে খুশি আমজনতা।