'জো লোগ আসমান মে রহতে হ্যায়, উনকো ভি জমিন পে উতরনা পড়তা হ্যায়...।' ভোটাধিকার প্রয়োগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মহম্মদ সেলিম। CPIM-এর রাজ্য সম্পাদক বলেন, 'রকেটে আগুন দিলে অনেক দূর উড়ে যায়, আবার মশলা শেষ হলেই ছাই হয়ে যায়।' ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সকাল থেকে বুথ পরিদর্শনে নেমে তৎপরতা দেখানো বড্ড দেরি হয়ে গিয়েছে বলেই মনে করছেন তিনি। পাশাপাশি মহম্মদ সেলিম জানান, তাঁর ভোট তিনি সেই ভোটারদের উৎসর্গ করছেন, যাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।