আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভাঙচুর। সাংসদের অভিযোগ, তাঁর গাড়িতে ভাঙচুর চালায় BJP আশ্রিত দৃষ্কৃতীরা। যদিও ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কি না তা এখনও জানা যায়নি। তাঁর অভিযোগ, তখন তিনি গাড়িতেই ছিলেন। ভেঙে যাওয়া গাড়ির কাচ তাঁর শরীরে ফুটে যায়। তিনি সেই অবস্থাতেই যান হাসপাতালে। সাংসদকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।