উত্তর কলকাতায় রোড শোয়ের আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবীমূর্তির সামনে করলেন আরতি। তারপর বিকে অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত রোড শো। মোদীর সঙ্গে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে।