বাংলার ভোটপ্রচারের দিনগুলোয় ঈশ্বররূপী জনতার প্রেমে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের শেষ দিন, সোমবার আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রচার চলাকালীন বাংলায় থেকে তাঁর কী কী অনুভূতি হয়েছে, তা শেয়ার করেন সকলের সঙ্গে। সেই অনুভূতিকে তিনি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে নেওয়া ১১ দিনের ব্রতর সঙ্গেও তুলনা করেন। তিনি বলেন, 'এই গরম সত্ত্বেও বাংলার ভোটে এতটুকু ক্লান্তি আসছে না। রোড শো শেষ হওয়ার পরেও মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে হেঁটেছি। হেলিপ্যাডে গিয়েছি। রোড শো রাজনৈতিক কর্মসূচি মনে হয়নি। এ যেন তীর্থযাত্রা।'