'ক্যাশ ফর জব দুর্নীতি চলছে তৃণমূলের জমানায়। এখানকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিজেপি সরকার আনতেই হবে। দমদম পিছিয়ে পড়ছে। প্রতি বর্ষায় দমদমের গলি পুকুরে পরিণত হয়। দমদমের দম জলে বেরিয়ে যাচ্ছে'। দমদমের সভায় স্থানীয় ইস্যু তুললেন নরেন্দ্র মোদী। এল ভিআইপি, যশোর রোডের জ্যামের প্রসঙ্গও।