মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে গর্জে ওঠেন তিনি। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করাতে না পারায় শনিবার দেশের জনতার দরবারে এসে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তীব্র যন্ত্রণার কথা জানান। বাংলায় ভোটপ্রচারে এসে জনসভাতেও এই প্রসঙ্গ তুলে আনেন।