'সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে তাহলে ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি। কিন্তু বলবো না। এটা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত ও রাজনৈতিক হত্যাকাণ্ড।' বারাসত মেডিকেল কলেজে পৌঁছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। এদিন তিনি আরও বলেন, 'দীর্ঘ ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে ধ্বংস করেছে। পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে এবং সমস্ত অপরাধীদের ভয় মুক্ত করেছে। অপরাধীরা এটাকে স্বর্গরাজ্য মনে করছে। এখানে যে হত্যাকাণ্ড হল, সেটা কী প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাঁকে বার্তা দেওয়ার জন্য হল। নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হল। উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছি। প্রশাসনকে কড়া পদক্ষেপের কথা বলেছি। কিন্তু এটা কী হলো ? আমাদের কী ক্ষমতা নেই ?'