ভবানীপুরে বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, তিনি ২০ হাজার ভোটে জিততে চলেছেন। কোন ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় লিড পাবেন, তাও দাবি করলেন তিনি। শুভেন্দুর কথায়, 'যাঁরা কোনও দিন ভোটদান করেননি, তাঁরা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে ৬৩, ৮২ ও ৭৭ নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলিতে ৯৫ শতাংশ করে ভোট পড়ত। এবারে হিন্দু ভোটগুলিতে ৯৫ শতাংশ ভোট পড়েছে। হিন্দু ভোটারদের ন্যূনতম ৮৫ শতাংশ ও ম্যাক্সিমাম ৯০ শতাংশ ভোটার বাঙালি, অবাঙালি, হিন্দি, বাংলা বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে বিজেপি-কে ভোট দিয়েছেন। আমি কৃতজ্ঞ পুরনো বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলির কাছে, তাঁরা ঢেলে বিজেপি-কে ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথে মিত্র ইনস্টিটিউশনে অন্তত ২০০ ভোটে হারবেন। আমি নিশ্চিত ৭টি ওয়ার্ডে ন্যূনতম ৩০ হাজার লিড থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ৭৭ নম্বর ওয়ার্ডে ১০ থেকে ১২ হাজার লিড পাবেন। কম করে ২০ হাজার ভোটে এখানে বিজেপি প্রার্থী জিতবেন।'