বুধবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে কর্মী-সমর্থকদের বলেন, '৯ তারিখের পর আপনার থানার অনুমতি নিয়ে বিজয় মিছিল করুন। তবে শান্তি বজায় রাখবেন।' তিনি জানান,২০১১ সালের পরিবর্তনেরও সাক্ষী ছিলেন কিন্তু ছাব্বিশের পরিবর্তনই আসল পরিবর্তন। নির্বাচন কমিশন সোমবার রাজ্যজুড়ে সব ধরনের বিজয় মিছিল ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করলেও, মঙ্গলবার থেকে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে শুভেন্দু দলীয় কর্মীদের অনুরোধ করলেন, কোনওমতেই ৯ মে-এক আগে যেন বিজয় মিছিল না করা হয়।