বুধবার রাতে মধ্যমগ্রামে প্রকাশ্য রাস্তায় আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। তাঁর বুকের বাঁ দিকে দুটো গুলি লেগেছে।। ফলে হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই চন্দ্রনাথের মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে চন্দ্রনাথের পাড়ায়। যদিও ছেলের আততায়ীদের ফাঁসির দাবি করছেন না চন্দ্রের মা হাসিরানি রথ। তিনি বলেন, 'আমি চাই দোষীদের শাস্তি হোক। আমি একজন মা, আমি চাই না তাদের ফাঁসি হোক। আমি তাদের যাবজ্জীবন কারাদণ্ড চাই। বিজেপি ক্ষমতায় এসেছে বলেই ওরা এটা করেছে। শাসক দলের যারা নানা উস্কানিমূলক মন্তব্য করছিল, যারা বলছিল যে ৪ তারিখের পর দিল্লির বাবারা আমাদের বাঁচাতে পারবে না, ৪ তারিখের পর তারা সেটাই করে দেখিয়েছে। আমার ছেলে যদি দুর্ঘটনায় মারা যেত, তাহলে আমার এত দুঃখ হতো না। দুষ্কৃতকারীরা যেভাবে আমার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলেছে, এই সবই তৃণমূলের বানানো গল্প। শুভেন্দু বাবু মমতা ব্যানার্জীকে হারানোর পর থেকেই আমার পরিবার এমন বিপদের সম্মুখীন হচ্ছে।'