আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। জানালেন, তিনি যদি বিজেপি-তে না থাকতেন, যদি বিরোধী দলনেতা না হতেন, ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পরাজিত না করতেন, তাহলে চন্দ্রনাথকে খুন হতে হত না। ময়নাতদন্তের পর বারাসাত মেডিক্যাল কলেজ থেকে চন্দ্রনাথের দেহ বের করতে এদিন সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন,'ঠান্ডা মাথায়, সুপারি কিলার ভাড়া করে এনে, বিরোধী দলনেতার আপ্ত সহায়ককে নৃশংস ভাবে গুলি করা হয়েছে। চন্দ্রনাথকে হারাতে হয়েছে আমাদের।'