প্রায় প্রতিদিনই বাংলায় প্রচারে আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। আর তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন সায়নী ঘোষ। তৃণমূল সাংসদ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় এসে থাকার আমন্ত্রণও জানালেন। তিনি বলেন, 'মমতাদি বাংলার বাড়ি বানিয়ে দেবেন। মোদী-শাহকে বলব এখানে এসে থাকুন। ৪ তারিখ অবশ্যই বাংলায় আসুন। সবুজ আবির খেলা হবে, ডিজে বাজবে।'