ভোটগণনার কয়েক ঘণ্টা আগে রবিবার মধ্যরাত ১টা নাগাদ একটি এক্স পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশঙ্কা প্রকাশ করেন বাংলার দিকে দিকে লোডশেডিংয়ের। যার জেরে গণনায় কারচুপির সম্ভাবনা তৈরি হতে পারে। সোমবার সকালে ভোটগণনা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ প্রসঙ্গে CEO মনোজ আগরওয়াল বলেন, 'লোডশেডিংয়ের বিষয়টা নির্বাচন কমিশনের হাতে নেই। এটা রাজ্যের বিদ্যুৎ দফতরের অধীনে। আমি তাদের অনুরোধ করেছি যাতে ভোটগণনার সময়ে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পরিষেবা অব্যাহত থাকে। জেনারেটারেরও ব্যবস্থা রাখা হয়েছে। আশা করব, কোনও সমস্যা হবে না।'