মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ। মন্ত্রিসভায় কায়স্থ, ওবিসি, রাজবংশী, মতুয়া থেকে আদিবাসী। চুম্বকে এটাই বাংলার নতুন বিজেপি সরকার। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদী, অমিত শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রাজভবনের মঞ্চে শপথপাঠ করলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। দারুণ একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং।